এই নিরুপমা,
মম হৃদে তব লাগি সহস্র প্রেম জমা।
তুমি শুধু আমার, ওগো আমার নিরুপমা।
পাতা ঝরা মেঠো পথে হাঁটবে বলেছিলে।
ইচ্ছে ছিল নক্ষত্রনাথ দেখবো দু'জন মিলে।
এই মেয়ে,
প্রবৃত্তি সব মলিন হলো তোমায় হারিয়ে।
আমি, নেই গো ভালো একটুও, সে কি জানো মেয়ে?
হঠাৎ করে এসেছিলে, হঠাৎ চলে গেলে।
শুধু শুধু যতন করে আমায় কষ্ট দিলে।
.
নিরুপমা [] শ্রাবণ আহমেদ
মার্চ ২০২০
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



