যখন, বেলা শেষে ক্লান্ত বেশে ফিরবো আমি ঘরে।
তুমি, স্বেদবিন্দু মুছে দিও অতি যতন করে।
আবার, মাঝ রাত্রিতে বুকের মাঝে মুখ লুকিয়ে রেখো।
আমি, যতন করে জড়িয়ে নেবো অনুভবে দেখো।
তোমার, উষ্ণ শ্বাসে জাগবে মনে প্রেমের শিহরণ।
আমি, করবো প্রিয় তখন তোমায় একটু আলিঙ্গন।
.
আলিঙ্গন [] শ্রাবণ আহমেদ
মার্চ ২০২০
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



