রাখাল ও কহিনবালা
--- শ্রাবণ আহমেদ
.
আমার গাঁয়ের পূর্ব দিকে এক রাখালের বাড়ি।
রোজ দুপুরে বাজায় বাঁশি সুরটা বড্ড ভারি।
গাঁয়ের মেয়ে কহিনবালা
তার প্রেমেতে খায় যে দোলা
ভাত পুড়ে যায় চুলার পিঠে রাঙা মাটির হাড়ি।
রাখাল ছেলে কহিনবালার মন নিয়াছে কাড়ি।
গরুর পিঠে চড়ে রাখাল মাঠের দিকে যায়।
কহিনবালার মন টিকে না বাহির পানে চায়।
রাখালের ঐ বাঁশির সুরে
মন রহে না একলা ঘরে
তাঁহার সনে সংগোপনে মিশতে শুধু চায়।
কহিনবালা রাখাল ছেলের প্রেমে পাগলপ্রায়।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


