somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাফনার চিকেন পক্স, মন খারাপ এবং ভয় লাগছে

১৯ শে জুন, ২০১০ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বিকেলেও খুব মজায় ছিলাম। জাফনার প্রথম দাঁত নড়ছিল।




জাফনার দাঁত নড়া নিয়ে আমি খুব মজায় ছিলাম।


কে জানতো সাত সকালে এত বড় একটা ধাক্কা খেতে হবে। জাফনা ঘুম ভেঙ্গে বলছে "মা পিঠে একটা গোটা হয়েছে"। আমি দেখলাম কথা সত্য। ভাবলাম এমনি, তেমন কিছু না।
নাস্তার টেবিলে সে দেখাল পায়ে আরো একটা গোটা। পিচ্চি নিজেই বলছে "জানো, স্কুলে অতসীর চিকেন পক্স হয়েছে। মা তুমি জানো চিকেন পক্স লাল লাল গোটা গোটা হয়?" এবার আমার হুঁশ হল! চিকেন পক্স!


গত কদিন থেকে খুকখুক কাশছে। নাকটা বন্ধ। আমি ভাবলাম এমনি গরমে ঠান্ডায় এ অবস্থা। চিকেন পক্স আমি ভীষণ ভয় পাই। আমার এখনো হয়নি। এজন্য চিকেন পক্স এর রোগীদের কখনোই দেখতে যাই না, কখনোই না। চিকেন পক্স আমার কাছে অসহনীয় কষ্টকর একটা ব্যপার বলে মনে হয়। এখন পুচকার হওয়া মানে এক কষ্ট এবং নিজেরও হবে নিশ্চিত ধরা যায়। কারণ আমারও জ্বর জ্বর লাগছে। এখন পর্যন্ত তার ঘাড়ে পিঠে মুখে ৮ টার মতন হয়েছে।

১ জুলাই থেকে অনেক কিছু করার প্ল্যান ছিল। তিন মাসের জন্য জাফনা আর আমি ফিলিপাইন যাব এই প্রক্রিয়া চলছিল। সেগুলো নিয়ে এমনিতেই টেনশনে এবং প্রচন্ড চাপে ছিলাম। এখন আর ভাবতে পারছি না। সেগুলোর কি হবে বুঝতে পারছি না।
হতবিহ্বল লাগছে।

সবাই জাফনার সুস্থতার জন্য দোয়া করবেন। এবং আমার যেন না হয়।
*******
গতকালও মনে হচ্ছিল দম ফেলবার ফুরসত নেই আমার। জাফনার পক্স হলেও অফিসের চিঠিপত্র তৈরী করবার কাজগুলো দেখার জন্য আমাকে লেগে থাকতেই হবে। অফিসে কাজটা শুরু করাতে পারলাম ঠিকই। তবে প্রচন্ড অস্থিরতায় আমি ছটফট করছিলাম। পরে বসকে বলে বাড়ী চলে এলাম। কদিন ছুটি নিয়েছি। অসুস্থ বাচ্চাটা ঘুম থেকে উঠেই বলেছে আমার মা কোথায় গেল! একথা শুনে মনে হয়েছে চুলায় যাক জিও । আমার মেয়ে সুস্থ না হলে আমি কোথাও যাবনা।
সজনে গাছ থেকে সজনে পাতা পেড়ে এনেছি। আমার এক স্টাফ পেড়ে দিল। এই অফিসের প্রতিটা মানুষের কাছে প্রতি পদে পদে আমি ঋণী, এরা সীমাহীন ভালবাসায় আমাকে সারাক্ষন আগলে রেখেছে, এখনো রাখে।
জাফনা এখন ভালই আছে। দানাগুলো আরো একটু বেড়েছে। তবে খুব বেশী না। জ্বর নেই।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১০ বিকাল ৫:৪১
৩৬টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষের শুরু/ পুরোটা ছিলো ম‍্যাটিকুলাস.......‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মে, ২০২৬ রাত ২:৫৯



বাংলাদেশে রেজিম চেঞ্জ ছিল আমেরিকার ভুল’ড.জয়শঙ্করের কাছে স্বীকারোক্তি মার্কো রুবিওর!
আন্তর্জাতিক ডেস্ক | ওয়াশিংটন ও দিল্লি:-
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প! মার্কিন যুক্তরাষ্ট্রের হবু বিদেশমন্ত্রী (Secretary of State) মার্কো... ...বাকিটুকু পড়ুন

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

×