somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি ভেজার নিষেধাজ্ঞা :((

০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাফনাকে বৃষ্টিতে ভিজতে শিখিয়েছিলাম তিন বছর বয়সে। খুলনায় গ্রামটায় থাকতাম তখন। তখন বর্ষাকাল। এইরোদ, আবার এই ঝুমঝুম বৃষ্টি হোত। একদিন দুপুরে বাসায় খেতে আসবো আকাশ কালো করে আসছে, আমি তো মনে মনে খুশী বাড়ী ফেরার পথে বৃষ্টি আমার নাগাল পাবে, কায়দা করে কাকভেজা হওয়া যাবে। মাঝপথে নামলো কঠিন বৃষ্টি। আমি আরাম করে আধভেজা হয়ে বাড়ী পৌঁছলাম। জাফনাকে ভেজাতে ইচ্ছে হল। ওকে কোলে নিয়ে সোজা ছাদে, ঐ বাড়ীটাতে একটা বড় ছাদ ছিল। পিচ্চিতো আমাকে ভয়ে আকড়ে ধরে আছে। আমি কোলে নিয়ে বলছি, ওপরে মুখ তোল, মুখে বৃষ্টি লাগাও। ভয়ে ভয়ে একবার দৃবার করে মুখে বৃষ্টি মাখাল। এরপর ভয় ভাংল, মজা পেল তারপর কোল থেকে নামল। শুরু হোল তার ছোট বড় সব বৃষ্টিতে খোলা আকাশের নীচে চলাফেরা। এমনো হয়েছে বিকেল বেলাতেও রাস্তায় ছুট ভিজবে বলে। পাগল মায়ের সীমাহীন প্রশয় ছিল এ ব্যপারে।

ঢাকায় ফেরার পর আমরা বৃষ্টি হলেই বাসার ছাদে ছুট দেই । মা মেয়ে হাপুস হুপুস করে ভিজি। আমি হয়তো গুনগুন করি আজি ঝরঝর মুখর বাদল দিনে, জাফনাও গাইতে চেস্টা করে।এই শহরের ছাদে ভিজতে ভিজতে আমার মেয়ে ধরেই নিয়েছে বৃষ্টিতে ভিজতে হলে ছাদ চাই! :|

এবছর ভরা বর্ষায় আমরা ফিলিপিন চলে গেলাম। যাবার আগে যাও দৃ একটা ঝুম বৃষ্টি হোল জাফনা ভিজতে পারলো না তার চিকেন পক্স হোল বলে। বেচারাকে বাসায় রেখে আমি যখন ভিজে হাপুস হয়ে ঘরে ফিরতাম, সে কাঁদতো। ওকে আমি শান্ত্বনা দিতাম, তুমি ভাল হয়ে নাও তুমি তখন ভিজো। ফিলিপিনে যখন তখন বৃষ্টি হয়, সকালে যদিবা রোদ, বিকেল হতেই উথাল পাথাল বৃষ্টি ঝড় হোত। একদিন পিচ্চির মনে হোল সে বহুদিন বৃষ্টিস্নাত হয়না। আমি বললাম যাও বাগানে নেমে ভিজে আস। সে বলেবাগানে ভিজতে পারবো না, সবাই দেখবে। ফিলিপিনের বাসায় ছাদ নেই কেন, এই অনৃযোগে সে কি কান্না!!! আকুল হয়ে কাঁদে আর বলে আমি কতদিন ভিজি না, ফিলিপিনের পচা বাসা একটা বাসাতেও ছাদ নাই। আমি কবে বাংলাদেশে যাব? কবে বৃষ্টিতে ভিজবো? আমি বলি আচ্ছা বাংলাদেশেই ভিজিস। এরপর আবার কান্না, বাংলাদেশে গেলে আমি আর বৃষ্টি পাব না......! এরপর আমাকে বলে তুমি আমাকে রেখে বাংলাদেশে ভিজছো.......এরপর দেশে গেলে আমি তিনবার ভিজবো তুমি সিঁড়িঘরে বসে থাকবে, ভিজতে পারবে না। তিনবারের পর তুমি ভিজবে।


এই নিষেধাজ্ঞা মেনে নিয়ে সে যাত্রা কান্না থামানো গেছিল। যদিও মাঝে মাঝেই তার মনে পড়তো আর নাকি কান্না চলতো।
৬১টি মন্তব্য ৪৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×