সাগরের হাত বাধা ওড়না ও পা বাধা মাফলারটি কার ?
ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ সোহেল মাহমুদ বলছেন, সাংবাদিক সাগর সরোয়ার ও তার স্ত্রী সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনীর শরীরের আঘাতের চিহ্ন দেখে (টাইপ অফ ইনঞ্জুরি) ফরেনসিক বিশেষজ্ঞ মনে করেন এটা অপেশাদার কিলারদের কাজ। পেশাদার কিলার হলে ২/১টি আঘাতে বা অন্য সহজ উপায়ে সাগরকে হত্যা করত। কিন্তু তার শরীরের একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে এই সব চিহ্নের নমুনা দেখে কিলারদেরকে অপেশাদার মনে হচ্ছে।
ময়না তদন্তের সুরত হালে বলা হয়েছে, সাগরের গলা ও থুতনির নিচে কাটা দাগ ২টি,গলার ডান পাশে কাটা দাগ,বাম হাতের কাধের উপর কাটা দাগ,বাম বাহুতে কাটা দাগ আছে,দুই হাত সবুজ রংয়ের ওড়না দিয়ে পিট মোড়ানো অবস্থায় শক্ত করে বাধা হয়েছে। পেটের ডান পাশ্বে ২টি কাটা দাগ আছে। বুকের ডান পাশ্বে কাধের নিচে লোহার ছুরি বাট বিহীন ঢুকানো অবস্থায় পাওয়া গেছে। পায়ে বাম পাশ্বে হাটুর উপরে একটি কাটা দাগ,বাম রাতে দুইটি কাটাদাগ রয়েছে। এছাড়াও তার ২ পা লাল রংয়ের মাফলার দিয়ে বাধা ছিল। ঘাড়ের পেছনে কাটা দাগ আছে। এছাড়াও সুরত হালে রুনীর চোখের পাতার উপর ছোট কাটা জখম। নাকের উপরি ভাগে ছোলা দাগ ছিল। হাতে পায়ে কোন জখমের চিহ্ন ছিল না। তবে পেটের ডান পাশ্বে ২ ইঞ্চি জখম ছিল। সেখান দিয়ে নাড়িভুড়ি বের হয়ে ছিল। এছাড়াও দেড় ইঞ্চি পরিমান কাটা জখম আছে।
পুলিশের অপরাধ বিশেষজ্ঞদের মতে, গেট দিয়ে ২ জন লোক ভেতরে ঢুকছে। বাসার ভেতরে কারা ছিল। রাত ২ টার দিকে সাংবাদিক সাগর বাসায় গিয়ে কাউকে দেখে প্রতিবাদ করায় কি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ? সাংবাদিক দম্পতির শরীরে আঘাতের ধরন দেখে মনে হচ্ছে কিলাররা পেশাদার ছিল না। এ সব বিষয় নিয়ে তদন্ত করলে প্রকৃত ক্লু বের হয়ে আসবে। ২ জন আংক্কেল কে ? তাদেরকে শিশুটি পিকনিকে দেখছে। পিকনিক স্পটে তাদের যদি ছবি তোলা থাকে তা হলে ওই ছবি সংগ্রহ করে শিশুটিকে দেখালে সে অপরাধীদের শনাক্ত করতে পারবে বলে তারা মনে করেন।
অপর এক সূত্র জানায়, অন্যায়ের প্রতিবাদী সাংবাদিক সাগর কোন অপরাধের প্রতিবাদ করার কারনে কি তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন ক্লু খুজলে প্রকৃত রহস্য বের হয়ে আসবে। ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগ সূত্র জানা গেছে,আগামী শনিবার কিংবা রোববার ময়না তদন্তের রিপোর্ট দেয়া হবে।
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।