somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের আগে বেতন বোনাস না দিয়ে শ্রমিক নির্যাতন করলে প্রতিটি শিল্প এলাকায় জুলুমবাজ মালিকের বিরুদ্ধে প্রতিরোধ

১২ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজস্ব বার্তা পরিবেশক
বেতন বোনাস না দিয়ে শ্রমিকদের ছাটাই করলে প্রতিটি গার্মেন্টস শিল্প এলাকায় প্রতিরোধ গড়ে তোলার হুসিয়ারি দিলেন গার্মেন্টস সেক্টরে আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, ঈদ সামনে করে বেতন দিতে হবে বলে বিভিন্ন গার্মেন্টস শিল্প এলাকায় শ্রমিক ছাটাই করা হচ্ছে। ঈদকে সামনে করে মালিকরা শ্রমিকদের পুলিশি জুলুম করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক করে বেড়াচ্ছে। যেখানেই বৈঠক করা হোক না কেন শ্রমিকদের পাওনা না মিটিয়ে মামলা-হামলা করা হলে প্রতিটি গার্মেন্টস শিল্প এলাকায় জুলুমকারী মালিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আজ (১২ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে গার্মেন্টস সেক্টরে ‘আন্দোলনরত শ্রমিক সংগঠন সমূহ’ আয়োজিত এক সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ এ কথা বলেন। সংগঠন সমূহের আহবায়ক রফিকুল ইসলাম পথিকের পরিচালনায় বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহাবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক কেএম রুহুল আমিন, শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার, যুবরান জুয়েল, শবনব হাফিজ, সামসুজ্জোহা প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে মন্টু ঘোষ বলেন, একদিকে মালিকরা বিভিন্ন মন্ত্রাণালয়ে বৈঠক করে অন্য দিকে শ্রমিকদের ছাটাই করা হয়। বৈঠক যদি ছাটাই করার নামান্তর হয় তাহলে আমরা সে ছাটাই করার সমুচিত জবাব দেবো।
মোশরেফা মিশু বলেন, ঈদ এলেই আমাদের আন্দোলন করতে হয়। সারা বছর শ্রমিকরা কাজ করে মালিকের সম্পদের পাহাড় গড়ে দেয়। ঈদ এলে তারা শুধুমাত্র ঈদ বোনাস আর বকেয়া ঠিক মত চায়। তাদের প্রত্যাশা থাকে ঈদ উৎসবটা পরিজনদের সাথে করতে পারে। এই সময়টাতেও মালিকরা শ্রমিকদের প্রাপ্য দিতে চায় না। মালিকরা এমন আচরন করেন তাতে মনে হয় শ্রমিকরা সব চেয়ে বড় অপরাধী। সরকার-মালিক শ্রমিক নেতাদের সাথে দাগি আসামীর মত আচরন করে। এর নিরশন না হলে কিভাবে করতে হয় তা আমরা দেখিয়ে দেবো।
রুহুল আমিন বলেন, ২০ আগস্ট এর মধ্যে বকেয়াসহ আগস্ট মাসের বেতন-বোনাস না দিলে আমরা মাঠে নামবো। মালিকরা ¯স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সাথে বৈঠক করে শ্রমিকদের ভয় দেখানোর চেষ্টা করলে আমরাও আন্দোলন দিয়ে বুঝিয়ে দেবো।
শবনব হাফিজ বলেন, বারো মাস কাজ করি। যখন যেভাবে বেতন দেয়া হয় আমরা প্রতিবাদ করিনি-ঈদে আমরা কোন ছাড় দিতে চাই না। আমরা আমাদের পাওনা কড়াই গন্ডায় বুঝে নেবো।
সামসুজ্জোহা বলেন, বাংলাদেশের সব চেয়ে ভাল থাকে গার্মেন্টস মালিকরা আর সবচেয়ে খারাপ থাকে শ্রমিকরা। এই শ্রমিকদের ঈদের আগে বেতন বোনাস পরিশোধ করুন। এই দাবি না মেনে শ্রমিকদের জুলুম করার চেষ্টা করা হলে এর প্রতিবাদও আমরা একবারই করবো। তখন এর দায়-দায়িত্ব মালিক আর সরকারকে নিতে হবে।
###
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×