somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্না হাজারের আন্দোলন গণতন্ত্রের জন্য বিপদজনক : রাহুল

২৭ শে আগস্ট, ২০১১ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্রের পক্ষে বিপদজনক আন্না হাজারের আন্দোলন। লোকসভায় জিরো আওয়ারে ঘুরিয়ে এ কথাই বললেন রাহুল গান্ধী। এ বিষয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, সংসদের স্বাধিকারভঙ্গের কোনও চেষ্টা গণতন্ত্রকে বিপাকে ফেলার বড় উদাহরণ হয়ে থাকবে। কোনও ব্যক্তি, তাঁর যতই মহান উদ্দেশ্য থাক, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করতে পারেন না। সংসদের স্বাধিকার রক্ষার জন্য যে ভারসাম্য ও নিয়ন্ত্রণ রয়েছে, তা উপড়ে ফেলতে নির্বাচিত সরকার বিচ্ছিন্ন কোনও কৌশল বিপজ্জনক হয়ে উঠতে পারে। দুর্নীতি মুছে ফেলার জন্য আরও বড় প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে। একটা লোকপাল সেটা করতে পারবে না। তবে সোনিয়া পুত্র তাঁর ভাষণে দুর্নীতি বিরোধী লড়াইয়ের জন্য আন্নার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। বলেছেন, দুর্নীতির সবচেয়ে বড় শিকার হলেন গরিব মানুষ। গত কয়েকদিনের পরিস্থিতিতে আমি গভীর ভাবে বিচলিত। কখনও পরিস্থিতির কিছু দিক আমাকে ক্রুদ্ধও করেছে।
রাহুল পরিষ্কার জানিয়েছেন, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি ঢুকে গিয়েছে। এটা একটা বিরাট সমস্যা। প্রত্যেক দেশবাসীই চায় দুর্নীতিমুক্ত সমাজ। সমাজ থেকে দারিদ্র দূরীকরণ যেমন প্রয়োজনীয়, ঠিক তেমনই সমাজকে দুর্নীতিমুক্ত করাও গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের পথেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। তবে দুর্নীতি নামের ব্যাধি থেকে শুধু মুক্তি চাইলেই হবে না। তার জন্য নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়াকে মেনে চলে এগোতে হবে। কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত নিয়মকে বদলে ফেলা যাবে না। জীবনের প্রতিটি পদক্ষেপে যে ব্যাধি জড়িয়ে গিয়েছে, তার থেকে মুক্তির জন্য একটি সর্বসম্মত প্রক্রিয়া দরকার। দুর্নীতির মোকাবিলায় রাজনীতির উর্ধ্বে উঠে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন রাহুল। তবে আন্না হাজারেকে তাঁর কাজের জন্য ধন্যবাদও জানিয়ে রাহুল এও বলেছেন, মানুষের ভিতরে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য চেতনা জাগিয়েছেন তিনি। আমি দেশের বিভিন্ন কোণে, বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়িয়েছি। উপলব্ধি করেছি দুর্নীতির শিকার হওয়া সাধারণ মানুষের যন্ত্রণার কথা।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১১ দুপুর ২:০৫
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×