ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের মারধদের জের ধরে সংঘর্ষ: আহত কয়েকশ,পুরো এলাকা রণক্ষেত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঈশ্বরদী ইপিজেডে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে । গত ২৪ মার্চ শনিবার দিনভর পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে ঈশ্বরদী থানার ওসি, ২ জন এসআই ও ৩৮ কনস্টেবলসহ কয়েকশ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ইপিজেড হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা রেলওয়ের পাকশী বিভাগীয় আঞ্চলিক মহাব্যবস্থাপকের (ডিআরএম) গাড়ি ভাঙচুর করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিআরএম পংকজ কুমার সাহা। এসব ঘটনায় ঈশ্বরদী ইপিজেডের ৫টি গার্মেন্ট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, পুলিশের গুলিতে একজন শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ঈশ্বরদী ।
শ্রমিকরা সাংবাদিকদের জানায়, আজ সকালে ইপিজেডের রোশিতা নীটওয়্যার লিমিটেড ও মেগাটেক্স নীটাক্সের শ্রমিকরা তাদের কাজের মজুরি বাড়ানো দাবিতে কর্মবিরতি শুরু করলে রোশিতা ও মেগাটেক্সের জিএম আমির হোসেন পুলিশকে খবর দেন। খবর পেয়ে একজন পুলিশ সদস্য এসে রোশিতা নীটওয়্যারের শ্রমিক বীনা খাতুনকে বেধড়ক পিটিয়ে আহত করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় মারমুখী শ্রমিকরা রোশিতা ও মেগাটেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের মারপিট শুরু করলে কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিষ্ঠান থেকে পালিয়ে ইপিজেডের পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন বাড়িতে আশ্রয় নেন বলে জানান কর্মকর্তারা।
এক পর্যায়ে পুলিশও মারমুখী হয়ে উঠলে শ্রকিদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কালের কন্ঠ

১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।