৯/১১ এর পর নতুন শব্দ ২৬/১১, তারপর... |||| আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদের দুনিয়াতে দুটি অধ্যায়ের সংযোজন হয়েছিল৷ একদিকে ছিল সন্ত্রাসের দিন ও মাস দিয়ে ব্যাখ্যা আর জঙ্গি হানার নতুন কৌশল৷ এই ৯/১১নিয়ে বেশ চলছিল৷ এরপরে ওই হিন্দি ফিল্মের সিক্যুয়ালের ধাঁপে এল ২৬/১১ ! এবার কিন্তু একেবারে অন্য কায়দায় হানা দিল জঙ্গিরা৷ গুজরাটের উপকুল দিয়ে অত্যন্ত সন্তপর্ণে চলে এসেছে দক্ষিণ মুম্বাইতে৷ তারপরে এক জাযগায় বসে খানাপিনা৷ তারপরে ছোটছোট দলে ছড়িয়ে পড়া অভীষ্ট লক্ষ্যের দিকে৷ লক্ষ্যের মধ্যে দুটি পাঁচতারা হোটেল, হসপিটাল, রেল স্টেশন, বাস টার্মিনালসহ বেশ কিছু জায়গা৷ এরপরে বুধবার রাত ৯.৪৫ মিনিটের কিছু পরে শুরু হয়ে গেল অবিশ্রান্ত গুলি বর্ষণ ও গ্রেনেড হামলা৷ বেশ কিছু সময় এভাবে চলার পর তারা ফিরে গিয়েছিল দুই পাঁচ তারা হোটেলে৷ এরমধ্যে ৩ ভাগে নিয়ন্ত্রণ বেশ শক্ত করে ফেলেছিল জঙ্গিরা৷ সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সন্ত্রাসবাদীদের মুখ ও তার কাজ কর্মের পদ্ধতি৷ একরকম সমস্থ সংগঠনকে অনেকটা পেছনে ফেলে নতুন করে উঠে এসেছিল ইন্ডিয়ান মুজাহিদিনের নাম৷এবার আবার ডেকান চার্জস৷অনেকটা ক্রিকেটের দলের মতো নাম৷ তবে ২২১ গজ নয় এদের পরিধি ছড়িয়ে আছে দুনিয়া জুড়ে৷কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসের ছায়া দীর্ঘতর হচ্ছে৷ সরকারী হিসাবে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে৷কোথায় শেষ কেউ জানে না৷ এক প্রাক্তণ উচ্চ পদস্থ সেনা অফিসার জানিয়েছেন যে ভাবে সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসের চিত্রটা বদলে যাচ্ছে তা আগামী দিনে ভয়ানক অবস্থা তৈরি করবে৷ এমন কি বুঝে ওঠার আগে জঙ্গি হানা হতে পারে যে কোন জায়গায়৷হয়ত আবার কিছু দিন বাদে নতুন এক দিন দিয়ে চিহ্নিত হবে সন্ত্রাসবাদের নতুন নমুনা৷ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পর্যটকদের কাছে জনপ্রিয় অভিজাত হোটেল তাজমহল ও ওবেরয় ট্রাইডেন্ট, ছত্রপতি শিবাজি রেল স্টেশন, কামা হাসপাতাল ও একটি মার্কেটের রে¯েÍারাঁসহ ১১টি স্থানে গত বুধবার বাংলাদেশ সময় রাত ৯:৪৫ থেকে চালানো ধারাবাহিক রক্তক্ষয়ী হামলার দায়িত্ব স্বীকার করেছে ডেকান মুজাহিদিন নামে একটি জঙ্গি গ্র“প। সূত্র : ইন্টারনেট, এনডিটিভি। Click This Link
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।