সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০৯
আস্তিক-নাস্তিক নয়, শুধুই মানুষ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার খুব আশ্চর্য লাগছে, আজকাল এই ব্লগে এমন সব বিষয়াদি নিয়ে কথাবার্তা হচ্ছে, যাতে অনেকেই এখানে আসার আগ্রহ হারিয়ে ফেলছেন। মনে হচ্ছে ফালতু সময় নষ্ট; সময় নষ্ট করার সময় কার আছে বলুন? এখানে ধর্মের সমালোচনা করে কেউ কিছু লিখলেই তাকে নাস্তিক, মুরতাদ এমন বিভিন্ন অভিধায় ভূষিত করা হয়। আমার ধারণা বাংলাদেশে এই সমালোচনাকারীদের সামনে পেলে হয়তো এরা খুনও করে ফেলতে পারে, তাদের কথাবার্তা এমনই ভয়ঙ্কর। আবার দেখা যাচ্ছে কেউ কেউ রাজনীতিবিদদের ব্যক্তিগত প্রসঙ্গ ধরে নোংরামিও শুরু করেছেন। তারা জানেন না যে, তাদের নোংরামি তাদেরকেই বরাহের পুরিষে নিয়ে ফেলছে, যদিও এসব তাদের গা সওয়া। আমার মনে হচ্ছে, এখানে এখন এই প্রশ্ন তোলাটা অত্যন্ত আবশ্যক যে, আমরা প্রথমে বাঙালি নাকি মুসলমান? প্রথমে মুসলমান হওয়ার প্রশ্নই ওঠে না কারণ, বাঙালির ভূমিতে বাঙালি ছিলই হাজার বছর ধরে, কিন্তু আরব থেকে ইসলাম সেখানে গিয়েই যতো গোল বাঁধিয়েছে। সে ক্ষেত্রেধর্ম ইসলামের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কোনও তফাৎ নেই, দু'টোই উড়ে এসে বাঙালির সারল্য অথবা কূটচরিত্র যাই-ই বলি না কেন, এর জোরেই এখানে জেঁকে বসেছে। সুতরাং, এই প্রশ্ন এখন বাতুলতা ছাড়া কিছু নয়। আমরা প্রথমে বাঙালি তারপরে যে মুসলমান তিনি মুসলমান, আর বাকি সবাই মানুষ। কারণ মুসলমানীত্ব আর মনুষ্যত্ত্ব যে ভাই এক সঙ্গে যায় না, যেমন ইসলাম আর গণতন্ত্র কখনও একসঙ্গে চলতে পারে না, এমন উদাহরণ যে একটিও নেই!! কারণ গণতন্ত্র উদারতার কথা বলে, পারমিসিভ সমাজের কথা বলে, কিন্তু ইসলামে যে সেটা কখনওই সম্ভব নয়। কেউ মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কোরআন পুনর্লিখনের কথা বললে তাকে মুসলমানরা কাটতে আসবে রে রে করে। আমার কাছে অবশ্য কোরআন সুন্দর একটি কাব্যগ্রন্থ ছাড়া কিছুই নয়, আধ্যাত্মিক কবি জালালুদ্দিন রুমির সঙ্গে আমি হজরত মোহাম্মদের খুব বেশি পার্থক্য দেখি না, শুধুমাত্র তার মারমুখিনতা ছাড়া!! জানি না এই বক্তব্যের জন্য আমার ভাগ্যে কী আছে!! যাই-ই থাক, এই ব্লগ পরিবারের আমি সবাইকে আমার নিজের ব্যাপারে স্পষ্ট করেই জানিয়ে দিতে চাই যে, আমি প্রথমে মানুষ, নই মানবী, শুধুই মানুষ; আমি য়্যাথিস্ট; যা কিছু যুকিগ্রাহ্য, যা কিছু সুন্দর, সবই আমার প্রিয়; এক ফোটা ভালোবাসার দিলে দিয়ে দিতে পারি সমস্তটা; যদি কেউ একটা রজনীগন্ধার ডাঁটা তুলে দেয়, তবে তাকে দেখাতে পারি অমল-ধবল জ্যোছনা, চাই কি সেই জ্যোছনায় তাকে নিয়ে ভিজতে পারি, আভরণহীন জলপরীর মতো!!!
৩৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।