পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মিশ্র বিবাহের গান
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মিশ্র বিবাহের গান
পূর্ববঙ্গীয়রা বাঙাল ও পশ্চিমবঙ্গীয়রা ঘটি বলে বাঙালী সমাজে পরিচিত ৷ বাঙালীর এই দুই শাখাকে নিয়েই এই গান ৷
বরিশালের কন্যা আর বর্ধমানের বর ৷
বাঙাল ঘটি দুইজনাতে বাঁইন্ধা ছিলো ঘর ৷৷
তারা সুখেই ছিলো ৷
তারা সুখেই ছিলো ৷৷
আইতে শাল যাইতে শাল ৷
তার নাম বরিশাল ৷৷
ছুঁচ হয়ে ঢোকে তারা ৷
হয় যে পরে ফাল ৷৷
বাঙাল বলে ঘটির পোলা ৷
কাজের বেলায় ফাঁকি ৷৷
ধান ভাঙ্গতে ভাঙ্গে কোমর ৷
এমন সাধের ঢেঁকি ৷৷
ইলসা মাছের পাতুরী খায় ৷
পান্তা ভাতের সাথে ৷৷
শুঁটকি মাছের বাটা দিয়ে
খায় সে গরম ভাতে ৷৷
কাটাপোনার কালিয়ে যে ৷
ঘটিরা যে চায় ৷৷
ডালের সাথে আলুপোস্ত ৷
মজা করে খায় ৷৷
পদ্মা সবার মা যদি হয় ৷
গঙ্গা সবার মা ৷৷
বাঙাল ঘটি বলে দুজন ৷
ঝগড়া কোরো না ৷৷
মোরা একই ডালের দুটি যে ফুল ৷
তফাৎ সেকি হয় ?
একই মায়ের সন্তান মোরা ৷
এইতো পরিচয় ৷৷
বাঙাল ভাই জিন্দাবাদ ৷
ঘটি ভাই জিন্দাবাদ ৷৷
গানটা শুনুন এখানে
Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন