পাল্টানোর গান.....
২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিন পাল্টায় স্বপ্ন পাল্টায়
মানুষ কিছু যাচ্ছেতাই
বাতাস ভারী হয়
মেঘ জমে
হচ্ছে সে হতচ্ছাড়াই
আমি পাল্টাই প্রতিনিয়ত
সাথে অভ্যাস অবিরত
তুমিও পাল্টাও বাস্তবে
আমার মনে আগের মত
এত পাল্টানোর ভিড়ে সব আগের মত
ছোট্ট আমার মনে তোমার চলন
ড্রয়ারে রাখা তোমার ছবি
করে চলি আজ ও যতন
চোখের নিচে কালি পড়ে
এস্ট্রেছে ছাই জমে
ধুয়োয় ভড়ে ছোট্ট কামড়া
তোমার স্মৃতি মনে পড়ে
দিন যায়, রাত যায়
যাচ্ছে চলে সময়
সবই যেন বাজে রকমের
অদ্ভুত গোলযোগময়।
যান্ত্রিকতার বিষম ভীড়ে
দূরত্ত্ব টাই বাস্তব হল
কোলাহলের করুণ সুরে
আমার কান্না চাপা পড়ল।
দিন পাল্টালো, স্বপ্ন পাল্টালো
কবিতা নিয়ে গান হল
ছবি গুলো চলতে চলতে
নতুন এক ছায়াছবি হল।
ছোট্ট কামড়ায় আমি পাল্টালাম না।
দেখলাম শুধু আকাশটা
নিচের দিকে তাকিয়ে দেখি
মানুষের এই পথ চলা........
সৃজন
২৬.০৭.১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন