বেচে ছিলে তো সেই শীতকালেই
এরপরে শুকনো পাতার মতো ঝরে গেলে
আমার বুক নতুন কোনো পাতার মতো
অন্য কারো হৃদস্পন্দন অনুভব করলো
.
শীত চলে গেলো
তোমাকে কোনো পাতাকুড়ানিরা
তুলে নিয়ে গেলো
বস্তা বন্দী তুমি
.
যাকে আমি প্রচুর আবেগে
স্নিগ্ধ কোনো কিশোরীর মতো
বসন্তের মৃদু বাতাসে দোল খেতে দিতাম
সে আজ শুকনো কড়কড়ে
.
খুব মজা পেয়েছিলে,
তাই না?
.
বন্ধ বস্তার এক পাশে চিমটের মতো
থাকতে চেয়েছিলে..
.
আমি তো গাছ
আমাকে শূণ্যস্থানের ভয় দেখিয়েছিলে
.
আমি হেসেছিলাম
হো! হো! করে হেসেছিলাম।
.
আমি জানতাম আমি নিঃস হবো না
তুমি সুখ খুজেছিলে
আমার বাহুডরে আহ্লাদ পেতে তোমার আপত্তি ছিলো
.
যাও তুমি ছুটন্ত যুবতীর মতো ছুটে যাও
রাস্তায় পড়ে যাও!
.
আমায় ছাড়া তুমি কুড়মুড়ে এক বুড়ি
এক বৃদ্ধা যার দহন হবে কিছুদিনের মধ্যেই
.
যাও তুমি চুলোয়
যদিও আমার হাতেই শোভা পাচ্ছে নতুন কেউ
ওই চুলোর জ্বালের পর তোমার দেহে আজ যতো কষ্ট
ততোটাই দহন হচ্ছে আমার হৃদয়ে
আমি পথ ভ্রষ্ট,সত্যিই আমি ভ্রষ্ট...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

