somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের গোলাপ ভাই ও আমরা পাগলা ব্লগার'রা।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের গোলাপ ভাই।
না এটা অনার আসল নাম নয়, এটা “কিসিং রবিন” প্রদত্ত নাম। আমাকে আবার কিসিং রবিনের বিষয় কিছু জিজ্ঞাসা করবেন না। কারন এই বিষয় ভাল বলতে পারবেন আমাদর শরৎ ভাই। তাই উনাকেই জিজ্ঞাসা করাই ভাল।



যাই হোক, আজ আমার লেখ “গোলাপ ভাই”কে নিয়ে।
আমি মানুষ’টা খুব বেশি সুবিধার না। সারাদিন হাসি-তামসার ভিতরে থাকতে চাইলে ও বেশির ভাগ সময় কাটে কিছু “রোবট”রুপি মানুষের সাথে। তারা আমাকে সব সময় পরামর্শ দেয় আমি যেন “নিজের খেয়ে বনের মোষ না তাড়াই”। কিন্তু নিজের এক রোখা স্বভাবের জন্যে এই সব কথা “এক দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেই”।

এমনি ভাবে চলছিল আমার দিনকাল। এমনি এক মাঝরাতে গোলাপ ভাইর ফোন পাই, উনি জিজ্ঞাসা করেন বনের মোষ তাড়াতে-তাড়াতে আমি ক্লান্ত কিনা?
আমার কৌতুকপুর্ন হাসি শুনে এবার উনি বলেন “তাহলে আসুন এক মানুষের বাচ্চাকে নতুন জীবন দেবার চেস্টা করি”

হ্যা, এভাবেই গোলাপ ভাইর সাথে আমার ঘনিস্টতা। আমি বেশ কিছু বিষয় প্রচণ্ড এক রোখা, আপসহীন, ও জেদি । কোনো কিছু একবার মাথায় ঢূকলে সেটার শেষ না দেখে ক্ষান্ত হইনা, সেটা যত বড় বা অসাধ্যই হোক। আমি সব সময় মনে করি “সমাজ আমাকে কি দিল সেটা বড় বিষয় না, আমি সমাজকে কি দিলাম সেটা মুখ্য।” তাই স্রোতের বিপরীতে চলেছি এবং অনেক যন্ত্রনা-সামাজিক কটাক্ষ, পরিবারে অনুযোগ শুনেছি। একবার নিজের বিয়ের জন্য জমানো টাকা ভেঙে অন্য একা কাজে ব্যাবহার করি বলে পরিবার থেকে বহিস্কত ছিলাম, কাটিয়েছি ১ বছরের নির্বাসন। তবু থেমে থাকি নি।

এর জন্যে নিজে অনেক অহংকার করতাম। কিন্তু আমার সেই অহংকার ভেঙ্গে দেয় গোলাপ ভাই। আমি দেখেতে পাই “জগত সংসারে পাগল আমি একা নই, গোলাপ ভাই আমার থেকেও বড় পাগল”। নিজের নিজের অফিস থেকে প্রাপ্ত স্যালারির টাকা বৌ’র কাছে না পাঠিয়ে উনি আমাদের হাতে তুলে দিচ্ছেন। সামাজিক মানসন্মান “ফু” দিয়ে উড়িয়ে এক সাথে রাস্তায় দাড়িয়ে দান/ভিক্ষা গ্রহন করছেন সুধু একটি ফুলকে বাঁচানোর জন্য।

শুনেছেন মানুষের বঞ্চনা, পরিবারে অভিযোগ, কাছের মানুষদের লজ্জা সুচক দৃস্টি , ফিরিয়ে দিচ্ছেন নিজ ছেলের বাড়তি চাহিদা বা বঊ’র বায়না।

আমার কোনো বড় ভাই নেই, নেই কোন কাছের মানুষ। গোলাপ ভাই সেই অভাব ঘুচিয়ে দিয়েছেন। উনাকে কাছে পেলে আমি ঠিক বাচ্চাদের মত করি। ভুলে যাই আমি যে ২৮ শেষ করে ২৯ এ পা দিয়েছি।উনি আমাকে আমার নতুন করে শিখিয়েছেন সমাজের জন্যে কিছু করতে হলে “তারুণ্যের ভাব” নিজের মধ্যে লালন করতে হবে।

আমাদের শুরু হয়েছিল টুক-টাক কিছু কাজ দিয়ে, এরপর আসল রুশান’কে বাচানোর ইস্যু। এটা ছিল অনেকটা অসম্ভব কাজ, কারন আমাদের মত সাধারন’রা কি ভাবে ১০ লক্ষ টাকা যোগার করব???

কিন্তু ঐযে বলেছিলাম “তারুণ্যের ভাব”।
গোলাপ ভাই আহবান করেন সকল “তরুনকে”, যাদের বয়স যাই হোক না কেন, মন থাকতে হবে তারুণ্য।


একে একে আসতে থাকে বাংলা ব্লগের সকল “তরুন পাগল’রা”।
হয়ে যায় এক বিরাট “পাগলের মেলা”

এক পাগল, ভাই পাগল,কাল্পনিক পাগল, অর্থব পাগল, ঘুড্ডির পাগল, রঙ তুলি পাগল, সাপুড়ে পাগল, উন্মাদ পাগল, তিতা গাগল, স্বপ্নবাজ পাগল, বড় পাগল, ছোট পাগল, সাদা পাগল, কালা পাগল সহ আরো অনেক অনেক পাগল। পাগল আর পাগল।
যাদের সবার নাম লিখা শুরু করলে পোস্টে যায়গা হবে না।


এই তো কিছু দিনা আগে এক সন্ধ্যায়, আমি ও আরো ২ জন পাগল মিলে পাগলামির প্রস্তুতি নিচ্ছিলাম, হটাৎ গোলাপ ভাই জানালেন “ঢাকা মেডিকেল যেতে হবে”, আমাদের ঐ টাঙ্গাইলের বোনটিকে দেখতে, পরিবারের সাথে আলাপ করতে, কেসের বর্তমান অগ্রগতি জানতে।

হ্যা, গোলাপ ভাই শুরু করেছে আর এক “পাগলামি”। মা-বোনদের ইজ্জত রক্ষা ও পরবর্তি প্রজন্মকে একটি “আদর্শ সমাজ ব্যাবস্থা” তৈরি ও নরপশুদের বিচারের দাবিতে শুরু হল আর এক পাগলামি।

আমি জানি আমরা পাগল বলে আমাদের অনেক থ্রেড/হুমকি-ধামকি শুনতে হবে, তবুও আমরা আমাদের পাগলামি থামাবো না, যতক্ষন পর্জন্ত না “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর নিরাপদ সমাজ উপহার দিতে পারব” ।

পাগলামি চলছে, চলবে।



আজ আমাদের এই পাগলা “গোলাপ ভাইর” একটি বিশেষ দিন। এই দিনে উনি আরেক পাগলের সাথে প্রায় এক যুগের পাগলামি শেষ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

আজ এই পাগল যুটির বিবাহ বার্ষিকী।

আসুন সবাই মিলে তাদের শুভেচ্ছা জানাই।


প্রথমেই আমি তাদের “ফুল কোপির” শুভেচ্ছা যানাই। (কারন বর্তমানে এটাই সবচাইতে দামি ফুল)

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
৪২টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×