somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষনের দর্শন নিয়ে রঙ্গ!!!!!! কিঞ্চিৎ ১৮+ হলেও হতে পারে।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মডুদের প্রতিঃ নাক ছিটকানো ও “সেন্সর” করার আগে পুরোটা পড়ার আহবান রইল।

ইহা কিঞ্চিৎ স্লেজিং ও এন্টিনা পোস্ট। তাই মাথার উপর দিয়া গেলেও যাইতে পারে।



শুরু'টা যে ভাবে

মন্ডলঃ দোস্ত, মাইয়াডা মনে হয় শেষ। আর মনে হয় খাড়াইতে পারব না।
আবুলঃ তোর’টা যা “খাড়া” হইছিল এতে মক্ষীরানীও অচেতন হইয়া যাইত, আর এইডা ক্লাস ফাইভে পড়া পিচ্চি মাইয়া। খ্রিক খ্রিক
মনিরঃ হে হে তবে যাই কস দোস্ত, মালডা কিন্তু জটিল আছিল।


৭ দিন পরে খবরে প্রকাশ,
সামুপুর সদর উপজেলার ব্লগ গ্রামের পঞ্চম শ্রেণীর এক নাবালক মেধাবী ছাত্রীকে উত্ত্যক্ত করা হতো। প্রস্তাব দেওয়া হয়েছিল বিয়ের। প্রত্যাখ্যান করেন বাবা-মা।

ওই মেয়েটিকে ধর্ষণের পর নিকটস্থ রেললাইনের উপর ফেলে দেয় ধর্ষনকারীরা।
সমাজ ও চক্ষু লজ্জার ভয়ে প্রথমে মামলা করতে চান নি মেয়েটির পরিবার।
পরে ঢাকা থেকে সাংবাদিক ও সামহোয়্যার ইন...ব্লগের কিছু পাগল ব্লগার’রা সেখানে যান। এবং মামলা করতে উৎসাহ দেন।

মামলার বাদী হাসিবুল ইসলাম বলেন, তাঁদের বাড়ি থেকে ২০০ গজ দূরে উলুকান্দা গ্রামের সালাম মাতুব্বরের বাড়ি। সালামের বেয়াই বর্তমান যুব সংঘের সদস্য মণ্ডল তালুকদার (২২) ছয়-সাত মাস ধরে তাঁর বোন জাকিয়া কে উত্ত্যক্ত করাসহ তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

ধর্ষিতার আরেক চাচা মো. আলমগীর মিয়া বলেন, ‘গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় মণ্ডল ও সালাম মাতুব্বরের শ্যালক আবুল খাঁ এসে জাকিয়ার সঙ্গে মণ্ডল বিয়ের প্রস্তাব দেন। আমি এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে আবুল খাঁ হুমকি দিয়ে বলেন, ‘কথাডা রাখলে ভালো করতেন। ভাবতেও পারবেন না এর পরিণতি কী হতে পারে।’

মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিবেশী সালাম মাতুব্বরের স্ত্রী পারভীন বেগম জরুরি কাজের কথা বলে স্কুলছাত্রী জাকিয়াকে বাড়িতে ডেকে নিয়ে যান। ওই দিন জাকিয়ার এক চাচাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। জাকিয়ার পরনেও ছিল হলুদ রঙের শাড়ি। পরদিন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রেললাইনের উপর মেয়েটিকে বিবস্ত্র ও রক্তাত্ত অবস্থায় পাওয়া যায়।


পরবর্তিতে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের অবহেলায় মেয়েটি তিন দিন পরে মৃত্যু বরন করে। তবে ময়নাতদন্তের সময় ধর্ষণের কোনো আলামত নাকি পাননি সামুপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক!!!!!!!!!
ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে সামুপুরের বিচারক হাকিমের আদালতে আবার ময়নাতদন্তের আবেদন করেন বাদী।


এরপর
শুরু হল প্রতিবাদ, তীব্র প্রতিবাদ। চায়ের দোকানে আলোচনা, পত্রিকায় বিশেষ প্রতিবেদন, মানবাধিকারের চেয়ারম্যানের কান্নাজল ছবি, মহিলা ও শিশু অধিকার মন্ত্রীর হুঙ্কার।

চলছে লেখা লেখি, ফেবুতে লাইক আর কমেন্টের ছড়াছড়ি। সেলিব্রেটি/ ব্লগার’রা কি হাত গুটিয়ে থাকার পাত্র???? না, তারাও শুরু করল লেখা লিখি, কিবোর্ড ভাঙ্গার কম্পিটিশন। আর
“তসলিমা নাসরিন” খ্যত নারীবাদি’দের বিবৃতি চলছে চলবে।

পিছিয়ে নেই সমাজের সুশীল মানুষ’রা,
তারা এক প্রতিবাদ সভার আয়োজন করলেন।
প্রধান অতিথি হিসেবে থাকবে স্থানীয় এমপি, আর বিশেষ অতিথি থাকবেন সমাজের গণ্যমান্য ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট, থানার ওসি, চেয়ারম্যান, মেম্বার, যুব সংঘে ক্লাবের সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক, সহ আরো আমার মত, আপনার মত সমাজের সর্বস্তরের মানুষ।


হ্যা, আজ প্রতিবাদ সভা চলছে।
চায়ের দোকানদারও এই প্রতিবাদ সভায় যোগ দিলেন, তবে চায়ের কেটলি নিয়ে। এখানে অনেক লোকের সমাগম হবে, আজ চা বিক্রি ভাল হবে।
থানার ওসির দম ফেলার সময় নেই, এমপি সাহেব আসবেন। তার নির্দেশেই এই প্রতিবাদ সভা আয়োজনের অনুমতি দিয়েছেন ওসি সাহেব। তা ছাড়া ওসি সাহেবেরও তো একটা বক্তৃতা দেওয়া উচিত হবে এই প্রতিবাদ সভায়। সমাজের প্রতি তারও তো একটা দায়িত্ব আছে।

চেয়ারম্যান সাহেব তার অনুসারিত মেম্বারদের নিয়ে সময়ের আগেই চলে আসলেন। সমাজের প্রতি তার দায়িত্ব যে সবার চেয়ে বেশি।

বিভিন্ন পেশাজীবীরা অর্থাৎ ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট সাহেবও নির্দিস্ট সময়ে উপস্থিত হয়ে স্টেজের নির্দিস্ট আসন গ্রহন করলেন।

যুব কল্যান সংঘের সভাপতি ও বেসরকারি এনজিও এর প্রতিবাদি মহিলা সেক্রেটারি মহোদয়ও আসলেন, এলেন স্কুলের প্রধান শিক্ষক, সাথে পিটি স্যারও আসলেন।

আসলে সমাজের সবাই এসেছেন, আজ কিছু বলতেই হবে। এভাবে মেনে নেওয়া যায় না। আজ অন্যের প্রতিবাদ করতেই হবে। সবাই সোচ্চার।

টিভি ক্যামেরা, পত্রিকার সাংবাদিক সবাই এসেছেন। সারা বাংলাদেশ আজ লাইভ দেখবে।

দেশের প্রতিটা মানুষ আজ টিভির সামনে “চানাচুর-মুড়ি” নিয়ে বসে আছে, যেমন’টি থাকে ফাকিস্তান বনাম দাদা’দের খেলার সময়।


এমপি সাহেব শুরু করলেন। প্রথমে তার দলীয় প্রধানের গুণগান গাইলেন এর পর শুরু হল জ্বালাময়ী ভাষণ। ভাষণে ভাষণে বাতাস ভারি হল। চলছে স্লোগান। সবাই এমপি সাহেবের কথায় খুশি। হাত তালি দিয়ে আকাশ কাপিয়ে তুললো। চলছে স্লোগান আর স্লোগান।

ভাষণ শুনে দুরে দাঁড়িয়ে থেকে মনির এবং আবুলও হাত তালি দিয়ে বলে “দেখছস, নেতা আজ ফাটাইয়া ফেলছে”।

একে একে প্রতিবাদ সভায় বক্তৃতা দিলেন ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট, থানার ওসি, চেয়ারম্যান, মেম্বার, যুব সংঘ ক্লাবের সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক সহ আমি এবং আপনি।

হ্যা, চরম প্রতিবাদ সমাবেশ হল। বাংলার প্রতিটা ঘরে ঘরে আজ এই একই কথা। সবাই সোচ্চার এই ধর্ষন ঘটনায়। সারা দেশের মানুষ দেখেছে আজ টিভিতে লাইভ দেখছে। আমাদের এখন থেকে “সুশীল” হিসেবে জানবে।

সমাবেশ শেষ হল। সবাই বাড়ি ফিরছে, সবাই খুশি। ডাক্তার বক্তৃতা দিয়ে খুশি, উকিল, ম্যাজিস্ট্রেট খুশি টিভিতে চেহারা দেখাতে পেরে। এমপি খুশি আগামী নির্বাচনে “এইটা” কাজে লাগবে বলে।

_______আমিও খুশি, আপনেও খুশি। আসেন কোলাকুলি করি।

তয় বেশি খুশি হয়েন না, এইটা জনি পাগলের ব্লগ। তাই নিচে আরো লেখা আছে



একটু ভেবে দেখুন তো,

আমাদের দেশের গ্রামগুলোতে এখনো “ধর্ষকের” চেয়ে “ধর্ষিতাকে” বেশি নাজেহাল করা হয়। লোক লজ্জার ভয়ে এই ধর্ষিতার বাবা-মা মামলা করতে চায় না, এতে দোষী সাহস পায়। কিন্তু চেয়ারম্যান/মেম্বার’রা যদি এই কুসংস্কার/ আদিকালের সমাজ ব্যবস্থাকে ছুড়ে ফেলে নিজ উদ্যোগে ভিকটিমকে নিয়ে থানায় যেত এবং তার পরিবার’কে মামলা দিতে উৎসাহ দিত। তাহলে সমাজে তার নিজ দায়িত্ব পালন হত।

ডাক্তার’রা যদি স্টেজে বক্তৃতা না দিয়ে, নিজের মেয়ে মনে করে ধর্ষিতা মেয়েটিকে নিজ যোগ্যতার সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতেন, তাহলে মেয়েটি হয়ত বেচে যেত। বা কারো দ্বারা প্রয়োচিত না হয়ে ডাক্তারগন ময়না তদন্তে সঠিক রিপোর্ট দিত তাহলে ঘটনার সত্যতা থাকত এবং দোষী সাজা পেত।

থানার ওসি/পুলিশ অফিসার যেমন করে এমপি’কে খুশি করা জন্য এত আয়োজন করেছেন, এইটা না করে উনার যেটা দায়িত্ব অর্থাৎ উনি যদি দ্রুত মামলা নিতেন এবং নিজেই “ইনিভেস্টিকেশন” করে আসামীকে “এরেস্ট” করতেন এবং সঠিক তদন্ত রিপোর্ট দাখিল করতেন তাহলে পরবর্তিতে কেউ এই অপরাধ করার সাহস পেত না।

এমপি’র কাজ বক্তৃতা দেয়া না, সংসদে আইন পাশ করা। এই এমপি সাহেব যদি বক্তৃতা না দিয়ে উনার নিজ দায়িত্ব অর্থাৎ সংসদে আইন পাশ করতেন যে, ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড!! তাহলে কেউ ধর্ষন করার আগে ১০০ বার চিন্তা করত ও ভয় পেত, যেই ভয় এখন এসিড নিক্ষেপ করতে পায়।

যদি উলিক সাহেব যদি “ভিকটিম” অর্থাৎ ধর্ষিতাকে বিনামূল্যে আইনী সাহায্য দিত এবং নিজ যোগ্যতায় আইনের ম্যারপ্যাচ কষে আসামীকে “অপরাধী/দোষী” হিসেবে কোর্টে প্রমান করত, তাহলে বক্তৃতার চেয়েও সমাজে তার অবদান আরো বেশি হত।

ম্যাজিস্ট্রেট/জেলার সহঃবিচারক যদি আইন অনুযায়ী দ্রুত অপরাধীকে শাস্তি প্রদান করত, তাহলে অন্য সবাই ভয় পেত এবং পরবর্তিতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস পেত না।


যদি যুব সঙ্ঘের সভাপতি নিজ দলের কর্মিদের এই বিষয় সচেতন করতেন এবং “রেপ কেসের” আসামীদের দল থেকে বহিষ্কার করতেন, কোনো প্রকার রাজনৈতিক সাপোর্ট না দিতেন বরং প্রয়োজনে নিজেই আইন প্রয়োগকারি সংস্থার হাতে “দোষী” কে তুলে দিতেন। তাহলে কেউ ক্ষমতার বলে অপরাধ করতে সাহস পেত না।

এই রকম প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব থাকে সমাজের প্রতি। যেটা সঠিক ভাবে পালন করলে এই সব অনাচার বন্ধ হবে। আর যদি পালন না করি তাহলে আগামীকাল ধর্ষন হতে পারে আপনার বোন, মেয়ে বা আপনার প্রিয় গার্লফ্রেন্ড। কারন তারাও মালডা জোসসসসস।



পুনশ্চঃ খুব মেজাজ খারাপ ও ধর্ষকদের প্রতি তীব্র ঘৃণা নিয়ে এই পোস্ট লিখে ছিলাম। যথেষ্ট স্লেজ/ বাজে ল্যাংগুয়েজ দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেছিলাম। কিন্তু যেহেতু আমার লেখা ফেবুতে শেয়ার হয় ও আমার নিজ পরিবার/ছোট ছোট কাজিনরা পড়ে, তাই যতখানি পারলাম নিজেই "সেন্সর" করে দিলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
৩৮টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×