পিছুটান অথবা......
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি যখন প্রথমবারের মত অধিকার নিয়ে কারো শরীরে হাত রাখবে; পৃথিবীর সবাইকে জানিয়ে চুমো খেয়ে উত্তেজনা বোধ করবে তখন হঠাৎ করে একটা ফেলে আসা মানুষের কথা তোমার মনে পড়বে। তার চোখের যে চাহনিটা তোমার মাথায় গেঁথে আছে; সেই চাহনিটাই কিছুসময়ের জন্য বাধা দিবে শরীরের উত্তেজনা গুলোকে।তোমার সামনের মানুষটিকে তুমি এই ব্যাপারটি বুঝতে দিবে না। এবং সেও তোমাকে বুঝতে দিবে না। তোমাকেস্পর্শ করার মুহূর্তে তারও নিশ্চয়ই এরকম কোন ফেলে আসা মানুষের কথা মনে পড়েছিল। যার মুখের অবয়ব কিছু সময়ের জন্য যৌনতাকে রুখে দিয়ে নষ্টালজিক করে দিবে।ক্রিমিনাল সাইকোলোজিতে একটা কথা আছে, খুনি সব সময় খুন করার স্পটে ফিরে আসে নস্টালজিক হতে। দশ বছর বিশ বছর পর হলেও সে একদিন আসবেই আসবে।এক কালে শত নিঃসঙ্গতার রাতে কথা দেয়া মানুষটাকে রেখে যখনি অন্য কাউকে চুমো খাবে তখনি একটা খুন করার গ্লানিবোধ থামিয়ে দিবে যৌনতা...কেউ জানবে না... শুধু তুমি জানবে। তুমি একা না। তুমি যেমন এই কথা গুলো কাউকে বলতে পারো না তেমনি অন্যরাও পারে না।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন