somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুল পরিষ্কার সমাচার !!!!

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাগরিক জীবনের যান্ত্রিকতায় প্রায় প্রতিদিন ই ঘরের বাইরে যেতে হয় কম বেশি সবার। আর বাইরে গেলেই ধূলা বালিতে চুল হয়ে যায় মলিন । দেখা দেয় খুশকি যা চুল ঝরে পড়ার অন্যতম প্রধান কারন । একটুখানি যত্ন আত্তিই সমাধান করতে পারে এই সমস্যার । খুব বেশি সময় দেয়ারও প্রয়োজন নেই :)
চলুন দেখি চুল ধোয়ার জন্য আগে এবং পরে কি কি করলে চুলের সমস্যা থেকে অনেকটা পরিত্রান পাওয়া যায় :)

চুল ধোয়ার আগে :
১। প্রতিদিন চুল ধোয়ার আগে অন্তত আধ ঘণ্টা চুলে তেল দিয়ে রাখুন । সম্ভব হলে রাতে তেল দিয়ে সকালে উঠে চুল পরিষ্কার করুন ।

২। যাদের চুলে খুশকি খুব বেশি তারা প্রতিদিন টক দই চুলে লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন । এক সপ্তাহ টানা করলে খুশকি প্রায় পুরোটাই চলে যায় ।

চুল ধোয়ার সময় :

১। চুলে শ্যাম্পু করলে সরাসরি শ্যাম্পু মাথায় লাগাবেন না,তাতে মাথার স্কাল্প শুষ্ক হয়ে যায় । আগে পানির সাথে মিশিয়ে তারপর চুলে লাগান ।

২। চুল একবার ধোয়ার পর দ্বিতীয় বার অল্প শ্যাম্পু দিয়ে পুনরায়
ধুয়ে ফেলুন । এতে করে চুলের তেলতেলে ভাব আর থাকবে না ।

৩।যারা প্রতিদিন শ্যাম্পু করেন তারা ২ মিনিটের বেশি সময় শ্যাম্পু মাথায় রাখবেন না আর যারা সপ্তাহে ২ বার করেন তারা ৩ মিনিটের বেশি রাখবেন না ।

৪। খেয়াল রাখবেন চুল ধোয়ার পর চুলে যেন কোন শ্যাম্পু অবশিষ্ট না থাকে ।

৫। যদি প্রাকৃতিক উপায়ে চুল পরিষ্কার করতে চান তো রিঠা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে উঠে ওই পানি দিয়ে চুল পরিষ্কার করুন ।

চুল ধোয়ার পর :

১। শ্যাম্পু করার পর চুলে ভালো কোন কন্ডিশনার লাগিয়ে ৫ মিনিট রাখুন । তবে যাদের কন্ডিশনার ব্যাবহারে চুল ঝরে তাদের ব্যবহার না করাই ভালো ।

২। চুলে কন্ডিশনার লাগানোর সময় লক্ষ্য রাখবেন কন্ডিশনার যেন কখনই চুলের গোঁড়ায় না লাগে । কন্ডিশনার চুলের গোঁড়ায় লাগলে টা চুলের গোঁড়াকে নরম করে ফেলে আর এতে করে অনেক চুল ঝরে ।

৩। চুলে কন্ডিশনার লাগানোর পর ভালমতো চুল ধুয়ে নিবেন যেন ধোয়ার পর চুলে কন্ডিশনার লেগে না থাকে ।

৪। যারা প্রাকৃতিক উপায়ে চুলকে নরম ও মোলায়েম করতে চান তারা চুল ধোয়ার পর চায়ের লিকার অথবা এক মগ পানিতে লেবু চিপে সেই পানি অথবা মধু এবং চায়ের লিকার একসাথে মিশিয়ে চুলে লাগান ।

৪।চুল কখনো টাওয়াল অথবা গামছা দিয়ে জোরে জোরে ঘষে মুছবেন না ।

৫। ভেজা চুল কখনো চিরুনি দিয়ে আঁচড়াবেন না ।

লক্ষ্য করুন , একই ব্রান্ডের শ্যাম্পু সবসময়য় ব্যবহার করবেন না।
৬ মাস পর পর শাম্পুর ব্রান্ড পরিবর্তন করুন ।

সবসময়য় নিজের যত্ন নিবেন,ভাল থাকবেন :)
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×