ভালবাসা ! <3
১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৯৭ এর শুরুর দিকে,স্কুলে ভর্তি হই নাই তখনও।তখন আমরা জুরাইন থাকতাম । ক্রিকেট কি তেমন কিছু বুঝি না,খালি বাসার নিচে বিকেল হলে সব ছেলেদের ব্যাট বল নিয়ে খেলতে দেখি । বাংলাদেশ আর কেনিয়ার খেলা । এত কিছু মনে নাই খালি মনে আছে চৌধুরি জাফরুল্লাহর চিৎকার আর আমার আম্মুর খুশিতে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল । ক্রিকেটের প্রতি ভালবাসাটা ওই শুরু । ছোট ২ টা ভাইদের সাথে বড় হওয়ার সুবাদে প্রায় ক্লাস সিক্স পর্যন্ত নিচে গিয়ে ক্রিকেট খেলেছি । কত দুপুর যে স্কুলের মোজার ভেতর বল ঢুকিয়ে ফ্যানের সাথে দড়ি দিয়ে প্র্যাকটিস করেছি তার কোন ইয়াত্তা নাই । ক্রিকেট নিয়ে কত্তো স্মৃতি! কত ভালবাসামাখা মুহূর্ত !২০০১-২০০২ এ বাংলাদেশ যখন ইংল্যান্ডের সাথে খেলত তখনও আমরা স্টিলের বাটি আর চামচ নিয়ে খেলা দেখতাম...১ টা রান করলেও চামচ দিয়ে বাটিতে বাড়ি মেরে পুরা বাসা ফাটাতাম ! আমি এখন বাংলাদেশের ম্যাচগুলো কম দেখি,খালি বসে বসে ক্রিক ইনফোতে স্কোর দেখি,খেলা পুরোটা বসে দেখার সাহসে কুলায় না ! :p বাংলাদেশ যখন জিতে তখনকার অনুভূতিটা কাউকে বোঝানো যাবেনা কখনো ...... খালি কানের মধ্যে বাজে চৌধুরি জাফরুল্লাহর "মালয়শিয়ার কোয়ালালামপুরের কেলাব কেলাব মাঠ ! "
একটু একটু ভয় লাগছে......শুভ কামনা টাইগার্স ! <3
আমরা সবাই অনেক ভালোবাসি তোমাদের ! <3
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক...
...বাকিটুকু পড়ুন
আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে...
...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুন