স্কুল এমন একটা ইমোশনের জায়গা যেখানকার প্রত্যেকটা জিনিস,প্রত্যেকটা মানুষ আপন মনে হয়! এমনকি স্কুল ড্রেস পরা সেই ছোট পিচ্চিটাকেও যে স্কুলে নতুন ভর্তি হয়েছে এই বছর! স্কুলে যাদের সাথে কখনই কথা হয়নাই তাদের দেখলে বড় আপন লাগে,মনে হয় কতদিনের চেনা!নতুন কোনো মানুষের সাথে পরিচিত হলে যদি শুনি সে আমাদের স্কুলের তখন মনে হয় আরে,এতো আমাদের মানুষ;আপনজন ! আর যাদের সাথে ছোট বেলায় কথা কাটাকাটি হয়েছে অথবা পছন্দ করতাম না তাদের দেখলে মনেমনে খুব হাসি পায় এটা ভেবে যে কত বাচ্চা ছিলাম আমরা! কি সব ছেলেমানুষি করতাম তখন! স্কুলের স্যার বা ম্যাডামদের এখনো দেখা হলে পা ছুয়ে সালাম করি! মতিঝিল /বনশ্রী এমনকি আমাদের সময় না থাকা নতুন মুগদার পাশ দিয়ে গেলেও অন্তত একবার হলেও উঁকি মারি।আসলে স্কুলের ব্যাপারটাই আলাদা।কখনই কোনো কিছুর সাথে এর তুলনা হবেনা। বিধাতা সুযোগ দিলে আবারো স্কুল জীবনে ফিরে যেতাম,আবারো টিফিন তোলার নামে ক্লাস ফাঁকি দিতাম,আবারো সারা স্কুল দৌড়াতাম আর পেছন পেছন পিটি আপা দৌড়াতো,ছুটি হলেই গেইটের পাশে থাকা আচার আর ফুচকা মামার কাছে দৌড়ে যেতাম,আবারো আগেরমত পড়াশুনা করতাম আর ফাঁকে ফাঁকে গল্পের বই পড়তাম! সময় এত্ত নিষ্ঠুর কেন!
আলোচিত ব্লগ
তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন কিং খান....

আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন
আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।