somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ বেলা

০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে দিন চৈত্র মাস। আকাশে মেঘ ছিল না কোন। তৃর্ষ্ণাত পৃথিবী চৌচির। সারা দিনের কর্ম ব্যস্ত-তায় আমার সবকিছু ছিল অসহণীয়। অকস্মাৎ জানতে পেলাম আসছ তুমি,এক যুগ পরে আজ। যে হালকা হাওয়াটুকু সবসময় আমার কাছ থেকে দূরত্ব বাঁচিয়ে চলছিল,হটাৎ পথ ভুলে সে আমার গায়ের উপর দিয়ে গড়িয়ে গেল, প্রশান্তিতে ভরল মন।
অবশেষে বিকেল। সূর্যটা ছুটে চলেছে আমাকে বিদায় দিয়ে অন্য কাউকে স্বাগত জানাতে। আমি তখনও প্রতিক্ষায় রত শুধু তোমারই জন্য। অবশেষে তুমি আসলে। কিন্তু—--
হায়, অন্যের হাত ধরে! গোঁধুলির ছায়া ফেলে পৃথিবী আধাঁরে ছেয়ে গেল। প্রথমে মানুষের ভিড়ে বুঝতে পারিনি তাই অনেকটা এগিয়ে গিয়েছিলাম। ভাবলম ছিনিয়ে নেই তোমাকে সেই অপরিচিত হাতের বন্ধন থেকে।
কিন্তু হায়! আমার দূর্বলতা আর শূন্যতা এমনই অবাধ্য বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করল যে তাদের আলাদা করতেই পারলাম না। সে দিন হয়ত বা তারই জন্য দুঃখ আমাকে ডাকল হাতছানি দিয়েÑআর আমিও সুযোগটা ছাড়তে পারলাম না। জান? সে দিন থেকে আমরা একে অপরের বন্ধু। আমি জানি আমার দুঃখ, আমার পরম বন্ধু কোন দিন ধোঁকা দিয়ে পালিয়ে যাবে না আমাকে ছেড়ে। অন্তত এ ব্যপারে আমি জীবনকে সার্থক বলে মানি।
আমার দুঃখ কেন আমাকে ছাড়ছে না, জান? কারন অন্যের মতন সহজ ভালবাসায় তুষ্ট হতে পারছিনে বলে।
কি বিশ্রী লোভী আমি,দেখেছ? কিন্তু আমার আর কি করবার আছে বলো? জান মাঝে মাঝে স্বপ্নের নামে যে সব দুঃস্বপ্ন গুলো আমার রাতের সাথী হয়,

তারা আবার সেই রাতেই পালিয়ে যায়। হয়ত বা তাদের সর্মথনেই কখনও বা তোমার প্রতি আমার অনধীকার চর্চার সৃষ্টি হয়েছে। এমনকি তার জন্য কোন কোন সময় আমাকে সামান্য অপমানের সাথে পরিচিত হতে হয়েছে। কিন্তু এ ভেবে সান্তনা- আমি জানি, তুমি আমাকে কারো কাছে কখনও ছোট করতে চাওনি। তোমার প্রিয় লেখক লিখেছেন “জানি ভালবেসে আত্মদানেই তৃপ্তি। বিশ্বাস করি যে, যাকে সত্যিকার ভালবাসা যায়, সে অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায়না।” আমিও হয়ত ভুলতে পারিনি। তাই বার বার ছুটে গিয়েছি তোমার কাছে। কিন্তু হায়! তোমার হেয়ালীর কাছে আমার লাঞ্চিত অনাদৃত ভালবাসা মুখ থুবড়ে পড়েছে। হায় আমার অতৃপ্ত ভালবাসা! তুমি বোধ হয় এতক্ষনে হেসে লুটিয়ে পড়েছ আমার ছেলেমানুষী আর পরাজয় দেখে। তা পড়, আমি তোমাকে কোন দোষ দেব না। মানি আমার হৃদয়ের রক্ত ক্ষরণে তোমার কিছু এসে যাবে না, কিন্তু আমাকে যে এই বেলাশেষে নির্লজ্জের মতন কথাগুলো বলতেই হবে তোমাকে। কারণ --
আজ আমার বিদায় নেবার দিন। হয়ত বা কোন কথাই আমি গুছিয়ে বলতে পারছিনে। আমার বঞ্চিত হৃদয়ের সঞ্চিত ব্যথার আড়ালে লুকিয়ে থাকা না কওয়া কথা, তোমার পূর্ণতা আর কথা দিয়ে ভরে নিও।আজ বিদায় দিয়ে তোমাকে চিরজয়ী করে নিজের স্বার্থকতা খুঁজে নেব। যদি আমার এ বুক ভরা আহাকার কোন দিন অলিকতার রূপ নেয়, যদি আমায় সত্যি ভালবাস, জানিনা সেদিন আমাকে তুমি ক্ষমা করতে পারবে কিনা। কিন্তু এ জানি আমি তোমাকে ছেড়ে দূরে চলে যেতে পারব না।
হয়ত বা তোমার প্রতিক্ষায় বেলা শেষে আমার পথ দিগন্তের অন্ধকারে মিলিয়ে যাবে ------
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×