
এই পৃথিবী আদি থেকে অদ্যবধি
গিলেছে কত মৃত অথবা যৎসামান্য জীবিত !
তবে কী পৃথিবী মৃত্যু দিয়ে গড়া নয় ?
যার বুকে আমরা বেগবান তবে সে তো আমাদেরই রূপ !
আমরা আমাদের মৃত্যু মাড়িয়ে করছি ভূখণ্ড হরণ
অথচ এতো কাছের বন্ধু নয়তো হতে পারে আপন
দূরকে করি যতন সে তো জীবন যার বিনাশ সুনিশ্চিত
যার জন্য এত লড়াই সে দেয় ধোঁকা বারে বারে
কোন এক সময় মৃত্যুই তাকে গিলে খায় আপন মনে ।
তবুও জীবন আমার অতি প্রিয়
তবুও আমি তাকে লালন করি স্বযত্নে
যে মৃত্তিকা আমায় করবে আপন তা অবধি ।
সেইতো আগলে রাখে আমায় সেই মৃত্তিকার বুকে !
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



