
চির সবুজ, নীল নক্ষত্র কিংবা একটি ধ্রুপদী নৃত্য
তেমন কিছু নয় অথবা কল্পিত রঙে হতে পারে ।
কল্পনায় কেহ অপরাধী নয়-
শুধু সামলে রেখো সুকৌশলী হৃদয়
তোমায় রেখে স্বপ্নতক উড়িয়ে নেয়ায় সে সিদ্ধ ।
রঙ্গ তামাশায় সে যেমন উদাসী হয়ে রয়
তেমনী তুমি সান্ধ্য হয়ে যেতে পারো
কৌশলী তত্ত্বে তার হস্তরেখা দ্যুত ।
সেকেলে প্রথার বিলুপ্তি ইতিহাসে তুমি হইয়ো না অবুঝ
আদিমতার দোহাই গায়ে মেখে এখন আর সন্ন্যাসী হওয়া যায় না ।
অগত্যা অগম্যে ব্যতিরেকে স্বপ্ন একটি নীরব পাপ ।
অল্পে অল্পে পর্বতসম অসাধ্য নয়
সবকিছু এভাবেই হয়
তাই তো হয় অমর ।
চির সবুজ, নীল নক্ষত্র কিংবা একটি ধ্রুপদী নৃত্য
তেমন কিছু নয় অথবা কল্পিত রঙে হতে পারে ।
রঙের সঙ্গ ত্যাগে নয়
রঙে রঙিন-
তবেই তো হয় অনন্য অবগাহন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

