
আমি চাই না রাতের আকাশের নীল
এই নীলে বিষ আছে ।
রাতের আকাশ কালোই ভাল
তাইতো চাঁদ-তারায় আমায় জ্যোৎস্নায় ভেজালো !
আমার সুখপাখি নীল আকাশের বাসিন্দা
তবে সে হতে চায় না নিশাচরের গুণগ্রাহী।
হৃদয় আমার নিষ্পাপে অন্ধ
তাই আঁধারে তার এতো দ্বন্দ্ব
লুকানো সমুদ্রে ডুবে হতে চায় না সে গহীন জলজ।
সাদাসিধে মন বোঝে না নোনা জল
কীভাবে হয় একটি হৃদয়ের ধ্বংস !
এমন ইতিহাস হয়নি তার লেখা
যে তাড়নায় আঁধার হবে সচেতন ব্যথা ।
কিন্তু আজ ?
পেরিয়ে গেছে অনেক
এখন মন সে তো কঠিন ।
আমি নিজেই তার দগ্ধ নয়ন
করি জীবিত কয়লাকে চুম্বন ।
কেউ আছে কী আগলে রাখতে পারে একটি সাদাসিধে মন ?
তবে দাও না আমায় তার খোঁজ-
তাকে বলতে চাই আমার কিছু দুঃখ আছে ।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


