
এই সমুদ্রে একটি চর জেগেছে
চরে চাষ হচ্ছে জীবন্ত কিছু নিঃশ্বাসের
ডুবে যাওয়ার ভয়ে ভয়ে ।
এর আগে বহু ডুবে গেছে
কারো খেয়াল হয়নি ।
সেখানে ছিল ধোঁকা
তাই এই মাটি টিকতে পারেনি ।
এভাবেই দিন কেটে যাচ্ছে সাতারে সিদ্ধ নয় চরের
তাই আজ আশঙ্কাকে করেছে সে নিজের ।
নিজ হস্তে সমুদ্রকে দেয় হাতছানি -
তার সাথে নিঃশব্দে বিলীন হয়ে যেতে
আবার জেগে উঠতে, আবারও !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



