
আমারও কিছু কথা ছিল যে-
রাতের বিচরণ শব্দ হরণ করেছো
কালি এঁকে দিয়েছো চোখের নিমগ্নে
অকস্মাৎ ভাবনায় বারে বারে বিদ্ধ করে
নিঃশ্বাসের ঝড় যেখানে করছে অবিরত আবাদ ।
তার জন্য কী হৃদপিণ্ড দায়ী ?
তুমি লোভী ।
আরো কিছু ছিলো-
পূর্ণাঙ্গ লোপাটে লুটানো অনুভব
সেখানে শুধুই তোমার লোবান ।
বিশালতার বুকজুড়ে ছোট্ট তুমি
কেমন কোরে যেন পুরে দিলে পুরোটা ।
এর জন্য কী এই নিষ্পাপ বুককেই করবে দায়ী ?
তুমি লোভী ।
আরো শুনে নাও-
পত্র-পল্লবে লুকিয়ে থাকা আমার সকল চিঠি
অগোছালে উড়ে গেছে মুগ্ধ নয়নে তোমার সৌন্দর্য মায়ায় ।
শেষ বিকেলও হারিয়ে গেছে প্রভাতের ন্যায়
অপেক্ষা হয়ে থাকে তোমার রাতে গুম হওয়া ।
বলো, তার জন্য কী নিরপরাধ রাত্রিই হবে দায়ী ?
তুমি লোভী ।
না-
আর কিছু শোনাবো না ।
তোমায় স্মরণ করিয়ে দিলাম- তুমি লোভী
হতেও পারো আরো ছাড়িয়ে !
বিশ্বাস না হয় নিজের লোকানো বুককেই জিজ্ঞেস করো
সে নিশ্চয় মিথ্যে বলবেনা
তার সাথেই গড়ি আমি অনিশ্চিত স্বপ্ন বনানী !
আমার এলোমেলোতে সে হয় সুখ আগ্রাসী
অথচ করেছো তুমি তাকে লুকায়িত ।
তুমি লোভী অথবা তারও বেশি ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




