একজন অস্পষ্ট বন্দী ।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু অসংলগ্ন দৃষ্টির কাঁটাতারে পা কেটে এখন হয়েছি খুব ঘরমুখো
এসেছিলে তুমি রাত্রির নক্ষত্র রূপে তাই হতে পারি নি একটি স্নিগ্ধ ভোর
সেই রাত, সেই কুকুরের নির্ঘুম, সেই ঝিঁঝিঁপোকা, সেই বন্য ঘ্রাণমাখা ;
বৃক্ষ জড়িয়ে বিষণ্ণ গুল্মের বেয়ে উঠাও তো সেই রাত্রিতে হয়েছিলো নীরবে
জানো ! সেই বেয়ে উঠায় সুখ ছিল, প্রতিটি গুটিগুটি স্পর্শে শীতল ঝরনা
সেই অবগাহন ভোলার নয়, বৃত্তে বন্দী শ্বাস পেয়েছিল এক অজানা শূন্যতা !
ক্ষণজন্মা ইতিহাসের বুক ঝলসে অবিন্যস্ত মেঘগুচ্ছের দিকভ্রান্ত ছুটাছুটি-
অমরত্বের স্বাদ পাওয়া নীলাভকে লুকাতে নিত্যি কিছু ভুলের মাশুল গোণা
আহা ! সাদা পৃষ্ঠা কিংবা ছাইরঙা ! তুমি তো শুধু হয়েছো প্রাকৃতিক ছন্দের ভুল
কিন্তু এরও আগে অমর হয়ে গেছে একজন কারিগরের ভুলে বোনা নীল আকাশ !
প্রিয় মেঘগুচ্ছ, তুমি কী জানো ?
ছয় দেয়ালের এক অদৃশ্য সদরবিহীন ঘরে আজ সেই কারিগর বন্দী
তার সকল কারিগরিক যন্ত্রাংশে জং ধরছে ধ্বংসের অব্যক্ত স্বপ্নে
কেড়ে নেয়া হয়েছে ঘর বানানোর সকল অধিকার শেষ কীর্তির বিতর্কে ।
প্রিয় মেঘ,
তোমার শ্রমের সান্নিধ্যে আমি ঋণী, করে চলেছো অবিরত দ্বিধাহীন
তোমার খসে পড়ার নির্মাণ কারিগরিত্বে মুগ্ধ এই অপরিস্ফুট দু'নয়ন
সত্যই তুমি শুদ্ধ অশ্রু কারিগর, পেশাদারিত্বে প্রকৃতি এক চিমটিও ভুল করে নি !!ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন