somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয়না স্ফুরণ ।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আয়নার সম্মুখে দাঁড়িয়ে পার হয়ে যায় পুরো জীবন
বিপরীত মুখে নিজেতেও বসবাস, চেনা অবয়বগুলো
তবুও যেন অচেনা, হাসি কান্নার রূপে সূক্ষ্ম সংমিশ্রণ
আঁধারের আলতো ছোঁয়ায় মিলিয়ে যায় স্পষ্ট মুখোশ
আলোর অস্তিত্বে ফুটে উঠে দেয়ালে অহংকারের দাগ
অতঃপর ঘোলাটে সন্ধ্যায় হারিয়ে যায় জীবন্ত পৃথিবীটা ।

তিনটে কাঁটার হৃদয় শুধু খোঁজে ফেরে বিশ্বাসের স্বচ্ছ জলগুলো
সেই আয়না দেখায় বৃষ্টি, চোখের আঙিনায় যোগ হয় আরেকটি ভুল
অযাচিত স্বপ্নের প্রলেপে শূন্য দেয়াল আনমনে এঁকে যায় রঙিন ঘুড়ি
ওরা উড়ে দেয়াল বেয়ে নাটাইহীন, স্বপ্নমালিক হৃদয়ের পৃষ্ঠায় জমায় কালো রঙ
সেই আয়না পছন্দ করে সাজতে বহুরূপী,
আলিঙ্গনে অট্ট হাসে ছদ্মবেশী পোকাদের ভালোবাসায়
হৃদয় গড়ার মনকাড়া সাইনবোর্ড টানিয়ে চলে বারংবার হৃদয় কেঁড়ে নেয়ার সফল পুনরাবৃত্তি ।

মৃত্তিকা দাগ টেনে দেয়ার পূর্বে যত্নে রাখা বিহঙ্গ ভাঙ্গা ডানায় উড়ে যায়
নিয়ন্ত্রণহীন আফসোসের হাত আঙুলের ভাজগুলো খুলে দেয় চোখের পাতায়
আয়নায় ফুটে উঠে আঁধারের বাতি, শূন্য বাগান, ভেঙ্গে পড়ার আওয়াজ ।

অপ্রিয় আয়না,
তুমি ধোঁকা বৈ কিছুই নয়
যা তুমি দেখাও তা আমি নই, যাদের তুমি দেখাও ওরাও তারা নয়
অবয়বের বিভ্রান্ত পাপ তুমি দিয়ে যাও জীবনভর
অবশেষে বলে দাও,
দেখো, আঁকড়ে ধরার জীবন তোমার নয়
তুমি শুধু পারো চিৎকার করতে 'আমার... আমার' বলে
অথচ এই ধ্বনির মালিকও তুমি নও
তাই আমি 'আয়না'কে বলতে পারো তুমি- মিথ্যাবাদী
আমি আলোর পরম বন্ধু, আঁধারের নয় যাকে তোমার মৃত্যু বলো
আর যে অবয়বগুলো দেখো, তারা হয়েছে তোমার কতটুকু !
তারাও তো একেকটা তুমি, অথচ তোমার আঁধারে বেমালুম মিলিয়ে যায় স্বার্থপর ।

অপ্রিয় আয়না,
শুনতে চাই না তোমার তাত্ত্বিক কোন ভাষণ
তুমি এখান থেকে যাও চলে, দূর বহুদূরে..
ধোঁকাকে ভালবাসতে পারি নি আমি কখনো
ভালবেসেছি শুধু জীবনকে...

হা.. হা.. বোকা পুতুল !
আমিই তো জীবন, উড়ে যাওয়া সেই বিহঙ্গের শেষ ইশারা !
যাকে ধোঁকা বলছো সে তো তুমি-
তোমার চোখ, তোমার হৃদয়, আপাদমস্তক তুমি !


ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×