somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কথাকথিকেথিকথন
আমার একটি দুঃখ আছে, নাম তার 'সুখ' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

আমি বৃক্ষ হতে চাই, পরগাছা নই।

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন লেখকের সম্পদ কী ? এমন প্রশ্ন যদি কোন লেখককে করা হয়, তিনি হয়তো বলবেন 'আমার লেখাগুলো' । তবে আমার কাছে মনে হয় একজন লেখকের সম্পদ হচ্ছে তাঁর লেখার সক্ষমতাটুকু । লেখার সক্ষমতা বলতে বোঝানো হয়েছে সাবলীল, ব্যতিক্রমী, প্রভাবক এবং অর্থ বিকিরণযোগ্য লেখা লিখতে পারা কে ।মৃত্যুর পর কেউ কোন পার্থিব সম্পদের মালিক থাকতে পারে না । লেখকের ক্ষেত্রেও তাই । যে লেখাগুলো তিনি লিখে যান সেগুলো তাঁর মৃত্যুর পর পৃথিবীর সম্পদ হয়ে যায়।যদিও বেঁচে থাকাকালীন তিনি হয়তো তাঁর লেখাগুলোর সুফল ভোগ করেন, এ ক্ষেত্রে তিনি লেখাগুলোকে তার সম্পত্তি বলতে পারেন।কিন্তু কখনো তা সম্পদ হতে পারে না । সম্পদ মানে তার মূল্য নিরূপণযোগ্য নয়, সে মূল্যের উর্ধে । তাই একজন লেখকের মস্তিষ্ক এবং মননে যতদিন আলো জ্বলবে এবং আলো ছড়াবে সেই অমূল্য বাল্বটাই তাঁর সম্পদ।

লেখা চুরি প্রসংগে :

যারা লেখা চুরি করতে প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকে বলবো, অন্যের সম্পত্তি চুরি না করে নিজের মধ্যে একটি সম্পদ রোপণ করুন, লেখার সক্ষমতা অর্জন করুন দেখবেন আপনিও অনেক সম্পত্তি গড়তে পারবেন । চেষ্টা, শ্রম, চর্চা এবং গভীর চিন্তাশীলতা দিয়ে খুবই সম্ভব অনেকগুলো সম্পত্তি জন্মদানকারী একটা সম্পদ নিজের মধ্যে গড়ে তোলা।আপনার মধ্যে কী লুকিয়ে আছে তা পৃথিবীর কেউ জানে না, হয়তো আপনিও পুরোপুরি জানেন না । তাই সেসব অজানাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন, নিজের মৌলকতা প্রতিষ্ঠা করুন । পরগাছা হয়ে শুধু আপনি বৃক্ষের গায়ে লেগে থাকতে পারবেন কিন্তু একটা পূর্ণাঙ্গ বৃক্ষ কখনোই হতে পারবেন না । পূর্ণাঙ্গ বৃক্ষ হওয়ার জন্য মৃত্তিকার সান্নিধ্যে যেতেই হবে, আর সেই মৃত্তিকা হলো আপনার চিন্তাশীলতা । চিন্তাশীলতার বুকে আপনি নিজেকে যত সমর্পণ করবেন তত আপনি বিস্তৃত হবেন, প্রশস্থ শাখা প্রশাখা নিয়ে আপনি বিশাল বৃক্ষ হয়ে উঠবেন। আর পরগাছা হয়ে বেঁচে থাকতে চাইলে কোন একসময় উপড়ে যেতে হবে । বৃক্ষ কাঠ হয়ে পৃথিবীর শৌভা বর্ধন করবে, আর আপনি নর্দমায় কীটের সাথে পড়ে থাকবেন, কোন একসময় আপনিও কীট হয়ে যাবেন।

সবার জন্য শুভ কামনা । শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×