
আ মা র ভা ই য়ে র র ক্তে রা ঙা নো
হৃদয়ের না উচ্চারিত আকাঙ্ক্ষাগুলো...
চিৎকার করে না বলা আবেগগুলো...
ভুলে ভরা বইয়ের সেই শব্দার্থরা!
ভালোবাসি তব আসুক না খ'য়ের পরে ক
আমার ভাষা, আমার ঘর...
অগোছালো আয়েশি জীবন....
এভাবেই ভালোবাসি, জুবুথুবু হয়ে বেঁচে থাকি।
ভেবেছি বাংলায়, রেখেছি হৃদয়ে উচ্ছ্বাস...
মায়ের নাড়িতে বাংলা, বাবার কপালে বাংলা
ভাইয়ের কাঁধে বাংলা, বোনের হাসিতে বাংলা
সূর্যের তাপে বাংলা, রাতের জ্যোৎস্নায় বাংলা
বট বৃক্ষের ছায়ায় বাংলা, দখিনা হাওয়ায় বাংলা
কিশোরের ঘুড়িতে বাংলা, কিশোরীর টিপে বাংলা
গ্রীষ্মের ভর দুপুরে জলের গায়ে বাংলা
ঘিরে থাকা চারপাশ, টুকরো টুকরো ভালোবাসা
মুখের হাসিতে হৃদয় আঁকা, এই তো বাংলা...
পরতে পরতে ছড়িয়ে থাকা এই বাংলা, এ আমার মাতৃভাষা ।
ভালোবাসি আমার এ মাতৃভাষাকে
যেমন মমতাময়ী মা আগলে রাখে তাঁর সন্তানকে।
ছবি বন্ধু- গুগল ইমেইজ ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




