somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার স্বয়ং কল্প

১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.

আপনি আমাকে অদ্ভুতভাবে অবাক করেন। আপনাকে দেখলে মনে হয় সে আপনি না, আপনার ভাবনাগুলো আঁটোসাটো হয়ে আপনি হয়ে আছেন! এই যেমন আপনি একটা জঙ্গলের কথা বলেন, সে জঙ্গলের গাছগুলো কার্বন ডাই অক্সাইড ছড়ায়। আমি কৌতূহলী হয়ে বললাম, তবে মানুষরা নিশ্চয় অক্সিজেন ছাড়ায়? আপনি বললেন, জঙ্গলে বসবাসকারী অন্যরা গাছগুলোকে মানুষ নামে চেনে।

২.

- do you love me?
- no i don't, kill yourself
ফোনে আমার সাথে শেষ এ কথাটুকু হয়েছিল তার। আমি ছিলাম প্রশ্নকর্তা। অথচ আজও আমি বেঁচে আছি সেই উত্তরটুকু নিয়ে। আমি প্রচন্ড পুড়ি তার এভাবে পাপ হয়ে হারিয়ে যাওয়া ভেবে। আইন আমাকে ধরে নিয়ে গিয়েছিলো তার শেষ উত্তরের লাইন ধরে। তার পোস্টমর্টেমে নাকি ওরা খুঁজে পেয়েছিলো শুধু আমার প্রতি তার প্রচন্ড ক্ষুব্ধ ভালোবাসা, ছুরি বেয়ে হৃদপিণ্ডের রক্তক্ষরণ তখনো তরতাজা ছিলো, সেই বেয়ে পড়া রক্তে আমি মিশে ছিলাম শুধু। ফরেনসিক রিপোর্টে উজ্জ্বলভাবে আমিই শুধু। ওর আষ্টেপৃষ্ঠে আর কোন রহস্য নেই আমি ছাড়া। এই ছোট্ট রুমের সব দেয়াল শেষ হয়ে গেছে লিখতে লিখতে। আইন আমাকে ছাড়ছে না, ফাঁসির আদেশও দিচ্ছে না, এই রুমটাও পাল্টে দিচ্ছে না।

৩.

ঘর থেকে বের হয়ে রশিদ মিয়া আকাশের দিকে তাকালো। সে ঘামছে খুব, হা করে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। মেঘাচ্ছন্ন আকাশ। মাঝে মাঝে সূর্য মেঘ থেকে বেরিয়ে এসে জানান দিচ্ছে আমি আছি! রশিদ মিয়া বের হয়ে গেল। সেদিন বিকেলে এক বাড়িতে একদল মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। পুলিশের তাদের ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তাদের সামনে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ রাখা। লাশের মা পাশে বসে কাঁদছে আর বলছে, ও তো মেয়ে ছিলো না, ওর কেন এমন সর্বনাশ হলো, ও আমার মানিকরে...
রশিদ মিয়া ভীড় ঠেলে দেখার চেষ্টা করছে তার দিকে কেউ তাকাচ্ছে কী না।

৪.
মিতু প্রতিদিন লুকানো চিঠিগুলো খুঁজে নিয়ে পড়ে। গত কিছুদিন ধরে চিঠিগুলো মিতু তার ঘরে পাচ্ছে। সায়ান অফিসে চলে গেলে মিতু ঘর উলটপালট করছে নতুন কোন চিঠি এসেছে কি না! নতুন চিঠি পেলেই মিতুর মন খুশিতে ভরে উঠে, সে খুব মনোযোগ দিয়ে পড়ে। চিঠির লেখা, কথামালা মিতুকে বিমোহিত করে তুলে। সায়ানকে সে এখনো ব্যাপারটা বলে নি। যদি পরে আর চিঠি না আসে এই ভয়ে। মিতু চিঠিগুলো তার সিক্রেট ড্রয়ারে রেখে দেয়। এখন পর্যন্ত ড্রয়ারে বাইশটা চিঠি জমা হয়েছে। তার মাঝে মাঝে মনে হয় চিঠিগুলো সায়ান লেখে। সায়ান বাসায় আসলে সে সায়ানের গতি প্রকৃতি লক্ষ করে কিন্তু সায়ানের মধ্যে তেমন কোন লক্ষণ খুঁজে পায় না মিতু। এছাড়াও সায়ানের হাতের লেখা এমন নয়। মিতু সায়ানের অনেকগুলো খাতা ডাইরী ঘেটেছে কিন্তু কোনকালেই সায়ানের এমন হাতের লেখার অস্তিত্ব মিতু খুঁজে পায় নি।

কয়েক বছর পরের ঘটনা। মিতু তার ফেইসবুক ওয়ালে দেখতে পায় সায়ান কিছু ছবি শেয়ার করেছে সেগুলোয় তাদের মিউচুয়াল এক ফ্রেন্ড লাইক দিয়েছে। সে ছবিগুলো দেখতে ক্লিক করে। এক ছবিতে সায়ান আর তার স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে হাসছে, আরেক ছবিতে তারা কেক ছোড়াছুড়ি করছে। এরপরের ছবিটা দেখে মিতু বেশ কিছুক্ষণ তাকিয়েই থাকে শুধু, যেন ছবিটা তাকে জাদু করে পেলেছে! এই ছবিতে একটা চিঠি। মিতু আজও পাগলের মত ঘর উলটপালট করছে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:০১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×