দুটি কবিতা
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার কথা ভাবছি
মুখে হাত দিয়ে:
ধানকাল এলে ইঁদুর
করে সাত বিয়ে!
সাঁকোর স্থলে পুল হয়েছে,
খাল এখনো যায়,
সাঁকো-বাওয়া সে-তুমিটা
সিঁদুরে ভিন গাঁয়।
আমি আজও মাগছি
হাতে ভাত নিয়ে!
ঘুমের দেশে ঢিল ছুঁড়েছো,
জগৎ জীর্ণকায়
যা পেয়েছি ভবের ভাবে,
মনের ভিন্নতায়।
আমি আজও বইছি
হৃদয় ঘাত নিয়ে!
২।

বেশ মনোহর, হাঁটছো একা বাইরে!
অন্য কারোর ভেতরপাড়ায় তোমার কেউ নাই রে?
ছোঁবে তোমার রূপের অলংকার-
এতো সাহস রাখছে কলম কার?
তোমার প্রেমে ডানাভাঙা
কিছু প্রেমিক চাই রে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন