উপকরন:
১. গরু / খাসি মাংস- ৫০০ গ্রাম.
২.কচি পালং পাতা -১/২ কেজি.
৩. আদা পেস্ট- ১ ১/২ চা চামচ পরিমান.
৪. রসুন পেস্ট- ১ ১/২ চা চামচ পরিমান.
৫. জিরা পেস্ট- ১ চা চামচ.
৬. ধনে গুড়া-১ চা চামচ.
৭. আদা কুচি-১ চা চামচ.
৮.মরিচ গুড়া-১ চা চামচ.
৯.তেল-৪ টেবিল চামচ.
১০. লবন-পরিমান মতো.
১১. পেয়াজ- ২টা (কুচি করে কাটা).
১২. টমেটো- ২টা (কাটা).
১৩. গুলমরিচ গুড়া-১/২ চা চামচ.
১৪. ধনে পাতা-১ টেবিল চামচ (কুচি করে কাটা).
১৫. কাঁচা মরিচ- ২/৩ টি.
প্রণালিঃ
১. একটি হাঁড়িতে তেল গরম হয়ে এলে একটু পেয়াজ লাল করে ভেজে নিতে হবে। তারপর আদা কুচি,লবন আর গুলমরিচ গুড়া দিয়ে মাংস কসাতে হবে। পরিমান মতো পানি দিয়ে মাংস সিদ্ধ করতে হবে।
২. আরেকটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে এলে বাকি পেয়াজ দিয়ে লাল করে ভেজে নিতে হবে।
৩. পালং পাতা পরিস্কার করে ধুয়ে টুকরা করে নিতে হবে।
৪. এক এক করে সব উপকরন দিয়ে ভালো ভাবে মশলা কশাতে হবে।
৫.এর পর পালং পাতা এবং টমেটো দিয়ে আরেকটু নেড়ে মাংস দিয়ে দমে রাখতে হবে।
৬. তারপর ফ্রাই প্যানের চারপাশে তেল উঠে আসলে ধনে পাতা আর কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট দমে রেখে মজাদার পালং বিফ পরিবেশন করতে হবে।
তৈরি হয়ে গেল গরম গরম পালং বিফ। এবার ঝটপট আপনি এবং পরিবার সহ খেয়ে ফেলুন দারুন আর মজাদার একটি রান্না ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




