আমাদের দেশের এই দুর সময়, মাঝে মাঝে একটু হাঁসি নিয়ে আসার চেষ্টা করলাম। সুস্থ থাকার বড় থেরাপি হলো হাঁসি।
১.
রঞ্জু মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে।
রঞ্জু মিয়া: কি ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
রঞ্জু মিয়া: দুই টাকায় দেবে কি না বলো?
বিক্রেতা: বলেন কি! কলার ছোকলার দামই তো দুই টাকা।
রঞ্জু মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলা দাও!
-----------------------------------------------------------------------------
২.
দুই বন্ধুতে গল্প হচ্ছে।
১ম বন্ধু: হেঃ হেঃ…জানিস, আমার মাথায় কত বুদ্ধি? বিয়ের পর মধুচন্দ্রিমায় বউকে সঙ্গে না নিয়ে আমি একাই গেছি। ব্যস, অর্ধেক খরচ বেঁচে গেছে!
২য় বন্ধু: এ আর এমন কী? আমি তো পুরো খরচই বাঁচিয়েছি!
১ম বন্ধু: কীভাবে?
২য় বন্ধু: মধুচন্দ্রিমায় আমি না গিয়ে বউকে তার এক বন্ধুর সঙ্গে পাঠিয়েছি!
----------------------------------------------------------------------------
৩.
ইজ্যোতিষী : আপনি নিশ্চিত ১০০ বছর বাঁচবেন।
ভদ্রলোক : যদি এর আগে মরে যাই?
জ্যোতিষী : তাহলে মূল্য ফেরত নিয়ে আমায় জুতোপেটা করবেন!
----------------------------------------------------------------------------
৪.
বিজ্ঞান ক্লাস চলছে।
শিক্ষক: পল্টু, দাঁড়াও। বলো দেখি, সমুদ্রের পানি লবণাক্ত কেন?
পল্টু: সে বহুকাল আগের কথা। বিশাল এক জাহাজভর্তি লবণ যাচ্ছিল সমুদ্র দিয়ে। এমন সময় প্রচণ্ড ঝড়ে জাহাজটা ডুবে গেল…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




