somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার চাই সকল অপরাধীর

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত মৃত্যু, কত আহাজারি, দুনিয়ার আদি থেকে আজ অব্দি, প্রাণের সৃষ্টি থেকে বিনাশ অব্দি, জন্ম থেকে মরণ অব্দি, কত ইতিহাস। কত চোখে জল শুকিয়ে গেছে, শোকের মাতম থেমেছে কত মায়ের, স্ত্রীর, ঝিয়ের, ভগ্নির। কত পিতা বিচার ভিক্ষা করতে করতে প্রাণ ত্যাগ করেছে। কত ভাই স্মৃতি থেকে মুছে ফেলতে চেয়েছে ভাতৃ বিয়োগের যাতনা। পারেনি ওরা। পারেনি সময়। পারেনি এই সৃষ্টি জগত। চেষ্টা করলেও কি পারত?
ওঁরা ভুলে যান। আমরা ভুলি না। একাত্তরে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে কিনতে হয়েছে লাল-সবুজ। একানব্বইয়ে নুর হোসেন, মিলনদের রক্তে ফিরেছে গণতন্ত্র। আর প্রতিদিন দেশ রক্ষায় কত প্রাণ অবিরাম সহ্য করে চলেছেন মরণ যন্ত্রণা। বাড়িতে থেকে লাশ হচ্ছেন। গাড়ীতে চড়ে লাশ হচ্ছেন। ধান ক্ষেতের আলের ভেতর গুমরে উঠছে কিশোরী-শিশুর কোমল প্রাণ অকল্পনীয় বেদনায়, পশুদের অশুভ স্বার্থ চরিতার্থের নেশায়। জীবন বদলানোর আশায় মজুরী খাটতে এসে কলাপসিবল গেটের ভেতর পুড়ে গেল শত শত স্বপ্ন। কাগজ খুললেই পাওয়া যায় চলন্ত পথে রক্তাক্ত হয়ে সকল সাধের সমাধি হয়ে যাওয়া মানব-মানবি-শিশুর খবর। মায়ের জানের টুকরো পরাগকে ছিনিয়ে নিয়ে গেল দিনে দুপুরে। মার প্রাণ যায় যায়। বাবার মুক্তিপণের অর্থে মায়ের বুকে ফেরে আদরের ধন। ঘরে ক্ষুধার্ত মুখে অন্ন জোগানোর তাগিদে বের হওয়া কর্তা ফেরেন কক্টেলের আঘাতে রক্তাক্ত হয়ে।
ডেস্টিনি, ইউনিপে, যুবক ইত্যাদি ভুইফোঁড় সংগঠন তহবিল সংগ্রহ করার নামে সাধারণ মানুষের অতি কষ্টে জমানো অর্থের শ্রাদ্ধ করে। রফিকুল আমিনরা মাস শেষে ৮ ডিজিটের ইন্টারেস্ট গোনেন। সাধারণ মানুষ কী পায়?
স্কুল, কলেজে ভর্তি হতে চ্যানেল লাগে। চাকুরির কথা বলাই বাহুল্য। হরতাল, অবরোধে ব্যবসা-বাণিজ্যে আকাল লাগে। সরকার বদল হয়, কিন্তু, আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। প্রতিশ্রুতি বানের জলের মত হলেও, পূরণ হয় ফারাক্কার পানি বন্টন চুক্তির মত। আমাদের কথা শুনবার কেউ থাকে না। আমরা অসহায়।
এইসব বলার উদ্দেশ্য একটাই, সকল অপরাধের শাস্তি হতে হবে, সেটা যদি যুদ্ধাপরাধীদের দিয়ে শুরু হয়ে থাকে, খুব ভালো। আজকে শাহবাগ চত্বরে যাঁরা অপরাধির শাস্তির জন্য একাত্ম হয়ে স্লোগান দিচ্ছেন, সকলকে সাধুবাদ জানাই। কিন্তু, মনে রাখবেন, দায়িত্ব যখন কাঁধে তুলে নিয়েছেন, তখন, শুধু যুদ্ধাপরাধীদের বিচার চেয়েই ক্ষান্ত দেবেন না। এই দেশের সকল দূর্নীতিবাজ, অসৎ রাজনীতিক, কালো বাজারি, অর্থ লুটপাটকারি, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, হল দখলকারি, ধর্ষক, খুনি, ফতোয়াবাজ, অসৎ মাতব্বর, ভেজাল কারবারি, ঘুষখোর, জমি দখলকারী, মুখোশধারী প্রমুখের ন্যায় বিচার নিশ্চিত করতেও শিগগির সারা দেশে গণ আন্দোলন করবেন। যুদ্ধাপরাধীরা সবুজ শ্যামল বাংলাদেশ দেখতে চায়নি। আর আজ উল্লিখিত ধান্ধাবাজরা স্বপ্নের সোনার বাংলা গড়তে দিতে চায় না। এদের কাউকেই এদেশের বুকে ঠাঁই দেয়া চলবে না। সেই আন্দোলনে সবার যদি আজকের মত স্বতঃস্ফুর্ত অংশগ্রহন না থাকে তবে সেটা হবে জাতির জন্য লজ্জাজনক।
সকলের শুভ কামনায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×