somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন ভাঙচুরের সময়

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এখন আমার অনলাইন জীবনের সবচেয়ে সিরিয়াস একটি স্ট্যাটাস দেবো। বাংলাদেশের অনলাইন প্রজন্ম চরিত্রগতভাবে মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রে বিশ্বাসী। যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে এই প্রজন্মের গণতান্ত্রিক কেন্দ্রীকতা হচ্ছে রাজাকার বিরোধী, এই কারনে অনলাইনে রাজাকার এবং তার সমর্থকদের সামাজিকভাবে বয়কট করা হয়েছে। রাজাকারদের আমরা পুরো বাংলাদেশ থেকেই বয়কট করতে চাই।

আজকে যে রায় হয়েছে তা আপনাদের অনেকের মতোই আমাকে হতবাক করেছে, ক্ষুদ্ধ করেছে। আমি আবেগের চোটে লাগাতার হরতাল ডেকে বসেছিলাম। পাগলের মতো বলেছিলাম যে কেউ না করলেও একলা একলা হরতাল করবো। এটা আবেগের ব্যাপার। কবি মেহেরুননেসার আমার কাছে একটি আবেগের ব্যাপার, একটি চেতনার ব্যাপার, যে চেতনার কারনে আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, তরুন বয়সে কবি হিসাবে পরিচিতি পেয়েছিলেন বিশেষ করে 'জনতা জেগেছে' নামের কবিতাটি লিখে। বাংলাদেশের স্বাধীনতার জন্যে সক্রিয় একটিভিস্ট ছিলেন। কাদের মোল্লা তাকে হত্যা করেন। সাথে হত্যা করেন তার মা, বাবা, ভাই বোন পুরো পরিবারকে। কেটে টুকরো টুকরো করেন। গলা কেটে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখেন। এইটা ইংরেজি স্ল্যাশার মুভি না, বাস্তব। এই কাদের মোল্লা দলবল নিয়ে ১১ বছরের একটি শিশুকে ধর্ষন করে মেরে ফেলেছে। এগুলো কোর্টে প্রমান হয়েছে। অথচ তাকে যাবজ্জীবন দিলো? মেহেরুননেসার হত্যাকান্ডের জন্যে ১৫ বছর জেল! এটা কি কোনভাবে মেনে নেয়া যায়? কেনো এমন হলো? এর পেছনের কারন কি? সেই প্রশ্ন তুলতে হবে। কিন্তু তার আগে আমাদের দায় বেরে গেছে। শাহবাগে যে গণজাগরনের স্মৃষ্টি হয়েছে তা সফল করতে হবে, যে সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে সবধরণের অপরাজনৈতিক চর্চার বিরুদ্ধে রূখে দাঁড়াতে হবে। জামাতের সন্ত্রাস বন্ধ করতে হবে। কাদের মোল্লার কমপক্ষে ফাঁসির রায় নিশ্চিত করতে হবে। এটা দাবি না, এটা জনতার আদেশ। মানতে হবে।

এবার খুবি টেকনিকাল কিছু জিনিস বলি, যেগুলা মাথায় রাখলে আন্দোলন এগিয়ে নিতে সুবিধা হবে। রায় ঘোষনার পরই অনলাইনে সবার দাবি ছিলো যে একটা কিছু করতে হবে। আমরা 'জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন একটিভিস্ট' ফোরাম থেকে আগামীকাল বিকাল সাড়ে চারটায় কর্মসূচী ঘোষনা করি, ফেসবুক গ্রুপ 'আম জনতা' আমাদের সাথে একাত্ত্বতা ঘোষনা করে। তবে অনেকেই সেসময় ফোন করে কনফিউশন প্রকাশ করেন যে কর্মসূচী আজকে না আগামীকাল। পরে জানতে পারি ভিন্ন একটি ব্যানার 'ব্লগার অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক একটি কর্মসূচী নিয়েছে আজকেই। সাথে সাথেই আমি এটিকে সমর্থন দিয়ে স্ট্যাটাস দেই এবং সবাইকে উপস্থিত থাকতে বলে নিজেও উপস্থিত থাকি। আমার ব্লগ পোস্ট ও স্ট্যাটাস পরে যারা হাজির হয়েছেন তাদের কেউ কেউ আশংকা প্রকাশ করেছেন যে কর্মসূচীটি আওয়ামীলীগ গিলে ফেললো কিনা, এটা খুব সম্ভবত উল্লেখ্য ব্যানারটির নেতৃস্থানীয় কারো রাজনৈতিক পরিচয়ের কারনে করে থাকতে পারেন। কিন্তু জনতার দাবি এবং আবেগকে আপনার মূল্য দিতে হবে। আসল কথা হচ্ছে, তারা জমায়েত হয়েছে। জামাতের সন্ত্রাস আর সরকারের খামখেয়ালির বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই কাতারে যুক্ত হয়েছেন অনেক অনেক মানুষ, ছাত্র, শিক্ষক, শিল্পী, বুদ্ধিজীবী, মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

বিকালের পর থেকেই জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন একটিভিস্টের সবাই আমরা এই আন্দোলনে আছি। এরপর আরো অনেক সংগঠন এবং তার কর্মীরা এসেছে। আগামীকাল আরো অনেকে করবে। এটাকে গণ আন্দোলনে পরিনত করুন। প্রত্যেকে নিজ নিজ গ্রুপ, নিজ নিজ বন্ধু বান্ধব, নিজ নিজ ফেসবুক এবং ব্লগ কমিউনিটি অথবা সংগঠন নিয়ে হাজির হয়েযান। দল মত নির্বিশেষে জনতার আন্দোলন হলে কোন বিশেষ দল বা গোষ্ঠি তা নষ্ট করতে পারবেনা। আমরা জাতীয় স্বার্থে ব্লগা অনলাইন একটিভিস্ট ফোরাম আগামীকালের কর্মসূচী জারি রাখবো, মশাল মিছিলের গতিপথ অথবা সময় পরিবর্তিত হতে পারে, সেটা জানার জন্যে নিজেকে সজাগ রাখুন। এখন ঘুমিয়ে থাকার সময় নয়। এখন ভাঙচুরের সময়। ভেঙে ননতুন করে গড়তে হবে।

(টাইটেল কোর্টেসি-চিৎকার)
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×