somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাইজ অভ দ্য "আয়রন লেডি" (পলিটিকাল স্যাটায়ার)

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বঙ্গভূমির আনাচে-কানাচে, গাছতলাম, বাথরুমে ছড়িয়ে ছিটিয়ে আছে লীগ অভ সেডোও'র সদস্যরা। দেশের বিভিন্ন ঘটনা-অঘটনে তারা দিন দিন ধরা কে সরা জ্ঞান করছে। আর এইসব লীগ অভ সেডোও'র সদস্যদের আগলে রেখেছে প্রিয়জন হারানোর ব্যথায় ব্যথিত আমাদের সবার পরিচিত "আয়রন লেডি"। বর্তমান ডিজিটাল প্রজন্ম অবাক হয়ে দেখছে তার লৌহ-কঠিন হাত আর অবাক হচ্ছে কি করে এই আয়রন লেডি'র উত্থান হল! কারণ আয়রন লেডি'র হাত ছিল লৌহের মত কঠিন এবং আইনের হাতের মত লম্বা।

কোন কোন দুষ্টলোক বলে থাকেন এই আয়রন লেডি তার সকল ক্ষমতা লাভ করেছে মূলত তার পিতার কাছ থেকে। আয়রন লেডি'র পিতা এ বঙ্গবাসীর অফিসিয়াল জন্মদাতা এবং তার সুবিখ্যাত "ডেড হ্যান্ড" হল লেডির শক্তির মূল উৎস। তাই রাস-রা-গুল কিংবা বেন নয়, মিরান্দার মত আয়রন লেডিই লীগ অভ সেডোও সহ বঙ্গের প্রতিটি এমনকি ঝোপ ঝাড়ের হর্তাকর্তা।

কিন্তু তারপরও পৃথিবী বাসী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে এই পুরুষ-শাসিত সমাজে, ১০ বছরে ৫,৭৮০ টি ধর্ষণ এবং অসংখ্য নারী নির্যাতনের দেশে কিভাবে একজন লেডি সকলকে ঘোল খাইয়ে দিল, সকল রাজনীতিককে নুপংসুক বানিয়ে ছেড়ে দিল!! আজ পর্যন্ত একজনও লেডি'র বিরুদ্ধে দাড়াবার মত সক্ষমতা লাভ করতে পারল না!! এমনকি তেতুল হুজুরও শেষে আইরন লেডি এবং লীগ অভ সেডো'র দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বল, "আমরা সবাই ভাই ভাই, আয়রন লেডি'র সনদ চাই"।

আয়রন লেডি'র হাত থেকে রক্ষা পেতে বঙ্গভূমির সবচেয়ে বড় সুপুরুষ, গল্‌ফ্‌ খেলায় চ্যাম্পিয়ান, রোমান্টিক কবি এরস্বাদ ঘোষণা দিল, "প্রয়োজনে আমি সুইসাইড করব, কেউ আমারে মাইরালা!!" কিন্তু তারপরও আয়রন লেডি'র এ মায়ার বাঁধন কাটাতে পারল না সে কোনদিন, সেও যোগ দিল লীগ অভ সেডোও'তে। তখন জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন গান গাইল,-

সেদিন ঝড়ের রাতে
আততায়ী খুন হয়ে গেল প্রেমিকার হাতে
সেদিন মধ্যদুপুরে
স্বপ্নের নায়ক থমকে গেল নগরীর বাঁকে




শুধু কি তাই? কেয়ার-টেকার গভর্নমেন্ট উঠিয়ে দিয়ে চুশীল সমাজকে জব্দ করে তিনি প্রমাণ করে দিয়েছেন বঙ্গভূমি নিয়ে ছিনিমিনি খেলার অধিকার শুধু তার এবং কেবলি তার। কঠোর হস্তে তিনি যখন গদি আকড়ে ধরেন তখন দেশের এক শ্রেণীর দুষ্ট তরুণ দাবী করে ফেলল এইবার দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে কলংক মুক্ত করতেই হবে। আয়রন লেডি তাদের দাবীর প্রতি সাড়া দিলেও শুরু হয় নানান তাল-বাহানা। তখন বঙ্গভূমির আরেক ব্যান্ড Nemesis গুরুত্বপূর্ণ এক গান রচনা করে শোনান,-

"শক্তমুঠো করে রেখেছ
পিছি হাটার হাল ধরে বসেছো
আর কতবার শুনবো প্রচার
হবে বিচার আর কতবার?

তবে আমায় কি দিবে
জলে ডোবা স্বপ্ন দাও ভাসিয়ে
আশা আমার নিশ্বাসে
হাআআআআরিয়ে...."


কেউ কেউ বলে থাকেন এই কয়েক লাইনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে। এমনকি খুজলে আয়রন লেডির ভারতপ্রীতির কথাও পাওয়া যাবে। What a genius !!

তো এভাবে আয়রন লেডি অপ্রতিরদ্ধ গতিতে এগিয়ে যেতে থাকে। ব্যর্থ হয় সকল আন্দোলন, বিপ্লব-প্রতিবিপ্লব। কেউ আর একটা টু শব্দ করার সাহস পায় না আয়রন লেডির বিরুদ্ধে। পুরান পাগল থেকে শুরু করে ফেসবুকের পাগলের প্রলাপ বকে স্ট্যাটাস দেয়া কেউ তার সম্পর্কে কোন কথা বলার সাহস পায় না মামলা হবার ভয়ে। কারণ এ কথা কে না জানে, আয়রন লেডি'র হাত আইনের হাতের চেয়ে এক মাইক্রো মিটার বেশি লম্বা। আসলে তিনিই হলেন আইন। নয়তো সবাই কি এমনি এমনি নুপংসুক হয়ে পরে থাকে? তাদের শান্তনা দিতেই বুঝি শিরোনামহীন আবার গাইল,-

"লাল-নীল গল্পে তোমাদের দেখা যায়
তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়
গল্পে তোমরাও যেতে পার সীমানায়
সীমানার সংঘাত ছাড়বে না ছাড়বে না তোমায়...."




তবু স্বপ্নালু মানুষ স্বপ্ন দেখে সম্ভাবনার। ভাবে একদিন এক "বীর" এসে আয়রন লেডির কালো হাত ভেঙ্গে দিয়ে দেশকে মুক্ত করবে একজন হোয়াইট কিংবা ডার্ক নাইটের মত। তখন দেশে বিরাজ করবে অবিরাম শান্তি, ক্ষমতার অপব্যবহার হবে না, লোডসেডিং নিয়ে "ফাইজলামী" হবে না, গুম-অপহরণ হবে না, ছিনতাই হবে না, দেশ ভারতের তাবেদার হবে না, পদ্মাসেতুর দূর্নীতি হবে না (যদি ততদিনে পদ্মা বলে কোন নদী থাকে), হিংসা-হিংসী হবে না, দেশে গণতান্ত্রিক আবহ বিরাজ করবে.....

আর সেই বীরের প্রতি আশাবাদ ব্যক্ত করেই Nemesis-এর গান,-

"কোথায় আছ যে
এলাম তোমারি খোঁজে
সূর্যের আলোতে
আর নাহয় মেঘেরই ভেতরে
কোথায় আছ যে
পারবে কি আমায় জানাতে
মনের ভেতরে
পারবে মন নতুন বানাতে......


........আলোকিত হয়ে ওঠো
আছে সবাই আলোড়িত
জেগে ওঠার কথা বল
কিরণ মেলায় নেবে চল"


৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×