কিছু অদৃশ্য কাঁটাতার আটকে দিয়েছিল অনুভুতিকে তাই
সন্ন্যাস, সংসার কোনোটাই হলো না আমার,
আমার রক্তক্ষরণ আমিই দেখি, নবঅন্ধকার তাতে বাঁধা হয় না
আজ অপ্রাপ্তির তালিকায় সাজিয়েছি কাংখিত স্বপ্নগুলি
তবু কেন তোমাকে ছোবার অকারন বায়না ধরি-
এরই নাম তবে জীবন !!
গত হয়ে যাওয়া জীবনের কোন ক্ষত—বয়ে বেড়ানো
আর কিছু নয় শুধু সময়ের অপচয়
যে ফিরে আসেনা কখনোই তাকে ঘিরে বিষাদ স্মৃতি আর নয়
ভাঙা আর গড়া সংসারের নিত্য কাব্য
মানুষ নিয়ে পুতুল খেলা বিধাতা খেলে চলছে
এরই নাম তবে জীবন !!
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



