somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাবেয়া রাহীম
কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

আমি ভালো নেই বাবা

২৫ শে জুন, ২০১৬ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় বাবা,
ঐ দূর আকাশে রাতের অসংখ্য তারার মাঝে তোমাকে প্রতিদিন খুঁজে বেড়াই, তুমি কোন তারাটি, বাবা? মরণের ওপারে মানুষ কেমন থাকে কেউ জানতে পারেনা তারপরেও খুব জানতে ইচ্ছে করে, বাবা, কেমন আছো তুমি"?

জানো বাবা, আমি ভালো নেই। কনকনে ঠাণ্ডা হাওয়া দিয়ে রাত নামে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম আধুনিক শহরে। রাস্তা কখনোই যেন ফাঁকা হয় না এই শহরে। ব্যস্ততা শব্দ করে মানুষের কোলাহল আর গাড়ির চাকায়।

রাত গভীরতর হয়। প্রতিবেশীর বাড়ীর বাতি নিভে আসে- তাদের আদরের কুকুর দুটিও ঘুমায় অকাতরে। টিকটিক করে বেজে চলে পুরাতন ঘড়ি। শোনা যায় পেট্রোল গাড়ীর অবিরাম ছুটে চলা।তোমার স্নেহ-মমতা চ্যুত এই আমি ,তোমার একটু ভালোবাসার জন্য আকুল হয়ে আমিও জেগে থাকি ।

সাত সাগর পেরিয়ে বিশাল আকারের বিমানটি যখন রানওয়ে স্পর্শ করে--মনে হয়েছিল আকাশ ছোঁয়ার সাফল্য গেলাম। আকাশ তাঁর বিশালত্ব নিয়ে ঠায় দাঁড়িয়ে আমিই কেবল শুন্য হয়ে গেলাম। জীবনের গন্তব্য-আমি পৌঁছতে পেরেছি কিন্তু সম্পর্কের গন্তব্য বুঝতেই পারিনা। সবই তো আছে তবু বুকটা কেন এতো শূন্য বলো তো বাবা?

এই সময়ে তোমার কথা খুব মনে পড়ছে। তুমি বলতে---জীবনকে ভালবাসবি তবেই আনন্দে থাকবি" । আজকাল কিছুতেই আর আনন্দ খুঁজে পাইনা। ছোট বেলায় একবার খেলতে যেয়ে কপাল কেটে রক্তারক্তি। তুমি সেকি অস্থির হয়েছিলে! আমাকে কোলে তুলে ছুটে ডাক্তারের কাছে নিয়ে গেলে । যাওয়ার সময় আমি তোমার কাঁধে মুখ গুঁজে তোমার শরীরের ঘ্রাণ শুঁকেছিলাম । আজ খুব ইচ্ছে করে সেই ঘ্রাণটা পেতে। তোমার ছোঁয়া পেতে খুব ইচ্ছা করে বাবা।

জনারণ্য নিউয়র্কের রাস্তায়- আজকাল খুব একা লাগে। অচেনা, নানান দেশের মানুষের ভিড়ে নিজেকে আরও বেশী একা লাগে। কথা হয় অনেকের সাথে কিন্তু অন্তরের টান পাইনা কারোর সাথে। অনুভবগুলিও কেমন যেন মন মরা, তোমার অকাতর ভালোবাসা পেয়ে কেমন অভ্যাস হয়ে গিয়েছিল। ধরেই নিয়েছিলাম ভালোবাসা বুঝি এমনই হয়। জানো বাবা, আমি একদম ভুল। বাবা, কেন তোমার ভালোবাসা কখনো কম হতনা ?

গেলো বছর যখন বাংলাদেশ গেলাম, তোমার কবরের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমার চোখের পানিতে কি তোমার কষ্ট হয়েছিলো ? তোমার কাছে খুব চলে যেতে ইচ্ছে করে ,সব যন্ত্রণার অবসান ঘটিয়ে দূর আকাশের তারা হয়ে তোমার পাশে জ্বল জ্বল করবো; এতো ছটফট কেন করি বাবা?

ইতি
তোমার মেয়ে
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×