"ও দাদা দেখে রাস্তা পার হোন", শুনেই তাকিয়ে দেখি আমি ব্যস্ত রাস্তার মাঝ বরাবর চলে এসেছি। কানে ফোন, মনে উৎ কন্ঠা। আসলে কিছুক্ষণ আগেই পার্সটা খুইয়েছি অটোতে। আমার টাকা-পয়সা, কিছু জরুরী কাগজের টুকরো, এ টি এম কার্ড, ক্রেডিট কার্ড, সব ওই পার্সেই ছিল। টু স্ট্রোক অটো বাতিল, সরকারী নির্দেশনামা এবং আজকের এই অটো ধর্মঘট, সব মিলিয়ে বেশ হযবরল অবস্থার মধ্যে খোয়ালাম পার্সটা। দিব্যি যাচ্ছিলাম। হঠাৎ হাজির বেশ কিছু লোক। হাতে পতাকা, মুখে শ্লোগান। বুঝলাম অটো বায়োগ্রাফি নতুন করে লেখার জন্যে লোক-জন হাজির। তাড়াহুড়োতে নামতে গিয়ে পার্স গায়েব। তাই চেষ্টা করছিলাম ফোনের জানালা দিয়ে ডেবিট আর ক্রেডিট কার্ডগুলোকে নিশ্চল করার। আর তাতেই এই বিপত্তি।
সে যাক, সামলে-সুমলে, প্রচুর চেষ্টা-চরিত্র করে খুঁজে পেলাম সেই অটোকে। কী আশ্চর্য, আমার পার্সটাও পাওয়া গেল। হাতে নিয়ে দেখলাম, সেটি আছে তবে ভেতরের সব গায়েব। মানে ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, একেই কি অটো ফরম্যাট বলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



