somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিদিন (সঞ্চারী)

২২ শে জুন, ২০০৯ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী আর করা! সকাল থেকেই ভাবছিলাম, আজ বাড়িতেই থাকি। কিন্তু খেয়াল লিখন খন্ডাবে কে?কী মনে হলো, বেড়িয়ে পড়েছিলাম পুরোনো বন্ধু অলোকের বাড়ির উদ্দেশ্যে। এখন এই মাঝপথ থেকে ফিরে যাবার কোনো মানে হয় না। ফলে বাকী পথটুকু পায়ে হেঁটে পৌছানো গেল অলোকের বাড়ি। দেখি, সে একমনে রান্না করছে। অবাক আমি আর না বলে পারলাম না,

- তুই রান্না করছিস কেন? তোর বউ কোথায়?
- বাপের বাড়ি।
- ছেলে-মেয়েরাই বা কোথায়?
- মামাবাড়ি।
- তো, তুই গেলি না কেন সেখানে?
- রান্নায় হাত পাঁকাবো বলে।

আমার বন্ধুর এই এক দোষ। এত কম কথা বলে, যে আমরা ওর নাম রেখেছিলাম শর্টহ্যান্ড বাবা। একটা গোটা বাক্য উগরাতে ওর কী যে এত কষ্ট কে জানে! ফলে আবার শুধোই -

- রান্নায় হাত পাঁকাবি? এই বয়েসে? কেন?
- ভবিষ্যতে কাজে লাগবে।
- কেন, তুই কি রিটায়ার্ড করার পর হোটেলে চাকরী নিবি?
- বাড়ির হোটেল দেখাশোনা করতে হবে।

ওর কথা শুনে মাথা গরম হয়ে যায়। একটু উত্তেজিত গলায় বলে ফেলি -

- সে হোটেলের কাষ্টমার কে বা কারা?
- ছেলে আর ছেলেবউ।
- তোর ছেলে তো এখন কলেজে পড়ে। তার জন্যে রান্না করতে হতেই পারে, এটা নয় মেনে নিলাম। কিন্তু ছেলেবউ এলো কোথা থেকে?
- ভবিষ্যতে আসবে।
- সে নয় এল। কিন্তু তার জন্যে তোকে রান্না করতে হবে কেন?
- ডি আই জি বলে।
- ডি আই জি?
- ডবল ইনকাম গ্রুপ।
- ডবলটা কে কে?
- ছেলে আর ছেলেবউ।
- ওরা চাকরী করবে বলে ওদের রান্না তোকে করতে হবে?
- হ্যাঁ, সকাল সাড়ে-আটটার মধ্যে।
- অত সকালে কেন? (আমিও কেমন মোহাবিষ্টের মতো ঢুকে পড়তে লাগলাম ওর এলাকায়।)
- এখন কর্পোরেট দুনিয়ায় ন’টায় অফিস।
- তুই রান্না না করলে কী হবে?
- খাবার জুটবে না।
- এ কথা বলছিস কেন? (আমিও কেমন শর্টহ্যান্ড হয়ে যাচ্ছি।)
- ইদানীং খবরের কাগজগুলোর আইন-আদালতের পৃষ্টাগুলো সে কথাই বলছে। (ওর সবচেয়ে বড় বাক্য।)

বুঝলাম ওর মাথাটা গেছে। বললাম -

- একটু চা পাওয়া যাবে?
- আমার বাড়িতে চায়ের পাট উঠে গেছে।
- সে কী, কেন?
- আমরা দ্যাবা-দেবী এখন চাঁদ দেখি।
- অমাবস্যার রাতে কী করিস?
- প্রেমের কবিতা শুনি আর শোনাই।
- তুই? কবিতা?
- আজকাল পড়ি। দরকারে গানের লাইন তুলে দি’।
- যেমন-
- “তোমার আমার কারো মুখে কথা নেই”

আমি একেবারে তাজ্জব হয়ে গেলাম। অলোকের হলো কী? দেখলাম কেটে পড়াই ভালো। বললাম,

- আমি তাহলে আজ উঠি।
- একটা সিগারেট খেয়ে যা।
- তুই সিগারেট ছাড়িস নি?
- সুনীল গঙ্গোপাধ্যায়।
- মানে?
- উনি বলেছেন, “ভাত কেন খাই? সিগারেট খাবো বলে।

বুঝলাম জ্ঞানের নাড়ি একদম টনটনে। তবে ভালো লাগল এই জেনে, যে কবিতার জগতে আরো একজন পাঠক ঢুকে পড়েছে। হোক না তা অন্যভাবে।

ক্রমশ:..
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×