বৃষ্টিদিন (শেষ অন্তরা)
২৩ শে জুন, ২০০৯ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের পরের বৃষ্টিদিন লেখা হলো পাথুরে রাস্তায়। চারাগাছগুলোর অনেকেই ততদিনে পাড়ার মন্ডপ ছেড়ে বিউটি পার্লারে গিয়ে পাতায় বাহার আনা শিখে গিয়েছে। ভিজবোনা ঠিক করে আমরা যে নির্মীয়মান ইমারতের সামনে দাঁড়িয়েছিলাম, কী আশ্চর্য, তার জামাতেই দেখি ভিজে আছে বৃষ্টির ফোঁটা। সামনের ফুটপাথে তখন পা দোলাচ্ছে জমে থাকা জল আর হলুদ পোষাকে জনৈক বিমানপরী দ্রুত হাঁটছে আকাশের দিকে পা রেখে। মেঘলা আনন্দে এক চারাগাছ বেয়ে উঠে আসে দু’কলি কবিতা, যদি মেঘেই রেখেছ তুমি বসন্তের আনাগোনা/ আমায় কেন বৃষ্টি দিলে না।
রাস্তার শেষে দেখা হলো এক স্থায়ী পুজো মন্ডপের সঙ্গে। তার বাঁধানো চাতালে ছড়িয়ে আছে এক আয়না ফুল। উল্টো ফুল, ডানদিকে সিঁথি কাটা সব ফুল। মৌমাছি বা ভ্রমরের ভিড় নেই দেখে ইচ্ছে হল পরিচয় করার। প্রথম আলাপেই মনে হলো, যত ফুল ছড়িয়ে আছে পুজোর আঙ্গিনায়/ তাদের শরীরে জানি/ ঠিক লেখা আছে আঙুলের মৃদু সংলাপ। আবার আসব একদিন, বলতে বলতেই দেখি থেমে গেছে বৃষ্টি। শুধু রাস্তার কল থেকে গড়িয়ে চলেছে জল, নাগাড়ে। একই জল। ডানদিকে সিঁথি কাটা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন
মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা...
...বাকিটুকু পড়ুন