যাত্রাবালার উদ্দাম নৃত্যে
উল্লাসে মেতেছে জনতা
যাত্রাবালার নখরামীতে
হাতে হাতে জ্বলছে সিগারেট
আর পুড়ছে আমার বুক।
বুক পকেটে দাপাদাপি করছে প্রণয়ের চিঠি
বুকের ভিতর মিশে যাবার জন্য
এই তো ভাল!বুকের জমানো কথা
বুকের ভিতরেই থাক, জানি
একথা জানার অবসর হবে না তোমার
অধরা, কথা না রাখা এ কোন ধরনের
বিলাসীতা তোমার ! কিন্তু আমি
ধুক ধুক করে পুড়ছি এই রাতে
এই চাঁদের আলোতে, এই আমোদের মাঠে।
বড় বেমামান লাগছে নিজেকে আজ
এই উল্লসিত জনতার মাঝে ।
আর, একাকী কাঁদছে আমার বৃত্ত বন্দী ভালবাসা!
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১১ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


