আমিই হিমু
**********
আমার পাঞ্জাবিটা তেল ছিট ছিটে , ঈষৎ ময়লা
ধুসর সাদা রঙ পরিবর্তন হয়ে , হলুদ আর কালোয় মিশেল
কিন্তু পড়তে ভারি আরাম ।
শ্রাবনের দিনে আকাশে যখন সাদা মেঘের ভেলা
ভেসে বেড়ায় , যখন পাখির ডানায় হালকা হাওয়ায়
দূর দিগন্তে উভে যায় মন ।
দেখি নদীর তীরে কলসি ভাসায়ে গ্রাম্য বালিকার চকিত নয়ন
দুষ্টুমি লাজ রাঙা অধরে
ছুড়ে দেয় কিছু দ্বার করা সিঞ্জিত জল আমাকেই ।
একটা সদ্য ফুঁটা জুই সব টুকু সজীবে ফুটে রয় কাননে । হাত
বাড়িয়ে যখনি নিষ্ঠুর মন , লোভাতুর হয়ে ছিরে নেব ফুল
, মনে পড়ে পাঞ্জাবির মধ্য নেই পকেট , তাহলে কোথায় রাখব তারে
অতি মাত্রায় করে যতন ।
আরে , কলমি লতার ঘুম ভাঙ্গিয়ে প্রজাপতি মেলে দেয় ডানা
জানা রয় ফুলের শোলকলায় সে যখন ছড়াবে তার পুস্পটিত
বাহার ,
সেথা আসবে উড়ে বহুক্রুস দূর হতে কোন এক মৌ
গাইবে গুঞ্জনে বসন্তের আগমনি গান আর ফুলের রেনুতে চুবিয়ে তার সুখ , বদলে দেবে বৃক্ষের গায়ে এনে কোন এক রহস্য লোক
থেকে তরু তাজা ফল ।। নিজেকে ধিক্কার দিয়ে
এই ভেবে, ফুল আর ছিঁড়া হলনা ।।
এবার নজর চলে যায় , মাঠের পাড়ে , শস্য শোভিত এক বর্ণালি
চাঁদর । এখানে জাগ্রত রয় কৃষাণের ছুঁয়া , রাখালিয়া বাঁশি
আর ধুদেল লাল গাভির মুখ ছুবানো নরম ঘাস , আর কচি বাছুরের তিরিং বিরিং লাফালাফি দৌড় ঝাপ । যেন অনাহুত
জগতের এক নব অথিতি তার নিকট সবই যেন বড়ই রহস্যময় ।।
আমাকে আর আমার পাঞ্জাবি শোকে নিল সে কিছুক্ষন তারপর
আদরের ছুয়া , বন্য হরিণীর মত দিল এক দৌড় যেন সে অনেক বড় কিছু আবিস্কার করল , কিশোরীর অপলক নয়ন তখন আমারই পাঞ্জাবির ঘেরা টুপে । তার হাতে সেই লাল গাভীর রশি ।।
একটা আওয়াজ এল ভেসে মনে হয় দূর আকাশের সিমানা হতে
কে গো তুমি পথিক ।।
আমি অপলক চাহিয়া কিশোরীর নয়নে দেখলুম
রাজ্যর যত বিস্ময় সেথা মিশে রয়
তার নীল চোখে আর আমার পাঞ্জাবির রঙ যেন এক হয়ে যায় ।।
আমিই হিমু , চলবে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


