somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নরসিংদী পৌর উপনির্বাচন ভোট গ্রহণ চলছে দ্রুত গতিতে...........

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নরসিংদী পৌরসভার উপনির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ দ্রুত গতিতে চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কারণে এটি সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
সরেজমিন ঘুরে জানা গেছে, সরকারি রেডিয়েন্ট স্কুল কেন্দ্রে ২০ মিনিটে ভোট দিয়েছেন ৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯ জন, বাকিরা নারী। ভোলানগর প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টা ২০ মিনিটে ৩৩৭ জন, ভোলানগর প্রাথমিক বিদ্যালয়ের আরেকটি কেন্দ্রে এক ঘণ্টা ২৫ মিনিটে ২০২ জন ভোট দিয়েছেন।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নির্বাচনে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে নরসিংদী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মেয়র পদপ্রার্থী মন্তাজ উদ্দিন ভূঁইয়ার প্রতীক ও ছবি-সংবলিত ভোট স্লিপ বিতরণকালে তা বন্ধ করে দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। আর সকালে বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি রেডিয়েন্ট স্কুল কেন্দ্রে আনারস (মন্তাজ) প্রতীকের কোনো এজেন্ট পাওয়া যায়নি।
নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন গত ১ নভেম্বর খুন হওয়ায় এখানকার মেয়রের পদটি শূন্য হয়।
উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁদের মধ্যে প্রধান দুই প্রার্থী হলেন নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান এবং শহর আওয়ামী লীগের সভাপতি মন্তাজ উদ্দিন ভূঁইয়া। কামরুজ্জামান হলেন লোকমান হত্যা মামলার বাদী, আর মন্তাজ উদ্দিন ওই মামলার এজাহারভুক্ত আসামি। মন্তাজ জামিনে মুক্তি পেয়ে প্রার্থী হয়েছেন।
নির্বাচনে মেয়র পদে অপর চার প্রার্থী হলেন: আমজাদ হোসেন ভূঁইয়া, আফজাল হোসেন, আরিফুল ইসলাম ও মোছাব্বের আহমেদ। এর মধ্যে মোছাব্বের আহমেদ গত মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
পুলিশ সুপারের দপ্তর থেকে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ৬১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে র্যাবের ২৫০, পুলিশের ৮৩৮, ব্যাটালিয়ন আনসারের ৯৩ ও গ্রাম পুলিশের ৪৩৪ জন সদস্য রয়েছেন। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৮ জন করে সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পুলিশের ১৭টি ভ্রাম্যমাণ দল, চারটি স্ট্রাইকিং ফোর্স, ছয়টি মোটরসাইকেল দল এবং চারটি সার্বক্ষণিক প্রস্তুত থাকা দল কাজ করছে। র্যাবের রয়েছে নয়টি ভ্রাম্যমাণ দল ও ছয়টি স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচারের জন্য ১৬ জন নির্বাহী হাকিম ও একজন বিচারিক হাকিম মাঠে রয়েছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×