somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রাজনীতিবিদদের অবসরের বয়সসীমা থাকা উচিত। আসুন যোগাযোগমন্ত্রীর এই বক্তব্যের স্বপক্ষে বা বিপক্ষে আমরা সবাই আমাদের মতামতের বহিঃপ্রকাশ ঘটাই।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে, রাজনীতিবিদদের অবসরের বয়সসীমা থাকা উচিত। তিনি আরও বলেছেন যে, শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত কোন রাজনীতিবিদ অবসরে যান না। তার মতে, সরকারীভাবে এবং দলীয় পর্যায়ে এর চর্চা হওয়া উচিত।

আমি মনে করি অত্যন্ত কঠিন একটি সত্য কথা বলেছেন মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সাধারণ মানুষেরা বহুবার বহু অনাকাংখিত ঘটনার মুখোমুখি হয়ে এর বাস্তবতা উপলব্ধি করলেও এর বাস্তবায়ন কখনও ঘটেনি এদেশের রাজনীতিতে। কারণ, সাধারণের চাওয়া-পাওয়ার উপর নির্ভর করে আমাদের দেশের রাজনীতিবিদরা তাদের কর্মপন্থা বা ভবিষ্যত নির্ধারণ করেন না। যদিও তারা অহরহ বলে থাকেন যে, তারা দেশের জন্য ও দেশের জনগণের কথা চিন্তা করে অর্থাৎ জনগণের কল্যাণের কথা ভেবে রাজনীতি করেন। কিন্তু নিজেদের এই বক্তব্যের উল্টো পিঠটা নিয়ে তারা কখনও ভাবেন না। সেটা হলো জনগণকে কিছু দেয়ার বা জনগণের জন্য কিছু করার ক্ষমতাও এক সময় মানুষের লোপ পায় বা কমে আসে। সেই অবস্থায় ক্ষমতার চেয়ার বা দলীয় পদ আঁকড়ে থাকার যৌক্তিকতা কতটুকু ?

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঠিক এটাই উপলব্ধি করেছেন। এখানে বলতে দ্বিধা নেই যে, বর্তমান সরকারের মন্ত্রীসভার এই একজন মন্ত্রীকে এখনও আমার নিকট সজ্জন বলে মনে হয়, যিনি নিজের কাছে নিজের স্বচ্ছতায় বিশ্বাসী। তাই দ্বিধাহীন চিত্তে উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি অবলীলায় নিজেদের সম্পর্কে চরম সত্যি একটি কথা বলতে পেরেছেন। তার এই কথা হয়তো তার সহকর্মী রাজনীতিবিদদের অনেকেরই ভালো লাগবে না। এই ভালো না লাগার কারণেই অনেকের সৎ চিন্তা বা ইচ্ছের বাস্তবায়ন সম্ভব হয় না। এ প্রসংগে একটু পেছন দিকে ফিরে যাই। আমাদের হয়তো অনেকের মনে আছে যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একবার তার নিজের এমন একটি উপলব্ধির কথা জনসমক্ষে প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এর কোন বাস্তবায়ন আমরা দেখিনি। শেখ হাসিনা যদি সেদিন তার উপলব্ধির বাস্তবায়ন ঘটাতে সক্ষম হতেন তাহলে আজ এর একটি নজীর সৃষ্টি হতো, যেটাকে হয়তো কেউ কেউ অনুকরণও করত।

যাই হোক। মন্ত্রী ওবায়দুল কাদেরকে সাধুবাদ জানাতেই হয় তার এমন একটি দ্ব্যর্থহীন উচ্চারণের জন্য। আমরা আশা করতে পারি যে, যথাসময়ে রাজনীতি থেকে অবসর নিয়ে তিনি অন্তত তার উপলব্ধির একটি নজীর তৈরী করবেন তার উত্তরসূরীদের জন্য।

৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×