আঁধারে দুঃসহ পৃথিবী
তোমাতে আলোর পথ খুঁজি
তুমি শক্তি দাও হে সর্বশক্তিমান
আমাদের যা কিছু দীনতা হীনতা
সব যাক, ঘুচে যাক।
পথে পথে দুর্গম বাধা
ফুলদল কাঁটায় ঠাসা
সত্য সুন্দরের উদিত রবি
তবু চির উন্নত শিরে
তোমাতে বহে নিরবধি।
তোমাতে মিশে পাপাত্মারা সব তবু মুক্তি পাক।
তুমি দেখিয়েছো পথ
দিয়েছো অদম্য মনোরথ
যা কিছু মংগল শুভ সুন্দর
চিনিয়েছো সব।
তোমার দেখানো পথে
অন্তরের অর্ঘ্য ঢেলে
আধারে বন্দী মন আলোর পথ খুঁজুক।
তুমি করুণার অসীম সাগর
ক্ষমা দিয়ে দয়া দিয়ে এ বিশ্বে
নিজকে করেছো জয়।
অন্তহীন পাপে ডুবে থাকা এই মন
তোমাতেই আশ্রয় খুঁজে সর্বক্ষণ।
তোমার আলোর দিশায় শুদ্ধতার দুয়ার খুলুক।
তুমি ফিরায়োনা প্রভূ
আমাদের অন্তরের নির্মাল্য সব তোমারই শুধু
তুমি শুদ্ধ করো, পবিত্র করো
ধূয়ে-মুছে সব কালো।
তোমাতেই হোক জয় মোদের তোমাতেই ক্ষয়।
তোমার দুয়ারে মাথা কুটে বারবার
আমাদের অন্ধত্বের মর্ম ঘুচুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


