তোমার দু'চোখ বেয়ে যখন বৃষ্টিধারা নামলো
তোমার দু’চোখ বেয়ে বৃষ্টিধারা
নামলো যখন নামলো
আমি অবাক চোখে চেয়ে ভাবলাম
ওরা বুঝি আমার তরে কাঁদলো ।
যখন বৃষ্টিধারা নামলো----
তোমার মনজুড়ে মেঘের আকাশ
হাসল যখন হাসলো।
আমি মনের পায়রা উড়িয়ে ভাবলাম
সে বুঝি আমায় ভালো বাসলো-----
তাই তো আমি খেয়া ভাসালাম অনেক দূরের পাণে
সঙ্গী হবে তুমি আমার চাই না কিছু সাথে।
কিন্তু সে আশা মোর মিছে হলো
তরী আমার ভেসে গেলো
আমায় নিয়ে ভাগ্যদাতা নিঠুর খেলা খেললো।
যখন বৃষ্টিধারা নামলো------
তুমি হবেনা আমার বন্ধু তবে
এমন করে হাসলে কেন
তুমি চলবে না আমার সাথী হয়ে তবে
অমন করে চাইলে কেন ?
আমি সরল মনে তোমায় ভেবে
স্বপ্ন বুনেছি কত করে !
এখন দেখছি ভাগ্য আমায় মিছে জালে জড়ালো।
যখন বৃষ্টিধারা নামলো-----------।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

