কিন্তু যাওয়া হলোনা আমার।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আঁচলে শিউলী বেঁধে
ভেবেছিলাম তোমার কাছেই যাব।
তোমাকেই দেখাব সদ্য শিশিরধোয়া কপালে
শিউলীর টিপ পড়লে
কেমন দেখায় আমাকে ?
ভেবেছিলাম তুমিই বলবে
শিশিরভেজা ঘাসে হেঁটে
তোমার আঙিনায় পা রাখলে
সেখানে মুক্তো দানার বর্ষণ হয় কি-না
ভোরের সূর্যালোকে।
হয়তো বলতে তুমি আরও কিছু।
কিন্তু যাওয়া হলোনা আমার।
আঁচলের শিউলী ঝরে গেল,
ভেজা ঘাস শুকিয়ে গেল,
মনের ভিতর পাখামেলা মন
গুটিয়ে নিল নিজকে।
আমারও শুনা হলোনা তোমার মুখ থেকে
কবিতার ফেমে বাঁধা সেই কথাগুলো।
"শিশিরভেজা কপালে
শিউলীর টিপে
উর্বশী সুন্দরী তুমি
ঘাস রং এর শাড়িতে।"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন