somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি কিছু মনে না করেন?

২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

চা বিক্রেতা থেকে সাধু, অতঃপর প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
Decrease font Enlarge font
ঢাকা: রেলওয়ে স্টেশনে একজন বালক যখন চা বিক্রির কাজে বাব‍াকে সহযোগিতা করছিলেন অথবা ধর্মের প্রতি অনুগত হয়ে হিমালয়ের পাদদেশে এক তরুণ যখন সাধু জীবন যাপন করছিলেন তখনও কি কেউ ভেবেছিল- এই কিশোর বা তরুণই একদিন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রটির নেতৃত্ব দেবেন? হয়তো ভেবেছিল, নতুবা না! কিন্তু রেলওয়ে স্টেশনের ওই কিশোর কিংবা হিমালয়ের ওই তরুণ এখন সত্যিই বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের নেতৃত্বে এসে গেছেন।


নরেন্দ্র দোমোদরদাস মোদীরই কথা বলা হচ্ছে। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের মধ্য প্রদেশ রাজ্যের উজ্জৈন জেলার বড় নগরে জন্মগ্রহণ তার। বাবার নাম দামোদারদাস মূলচাঁদ মোদী ও মা হীরাবেন মোদী।

কৈশোরে পড়াশোনার ‍পাশাপাশি বড়নগর রেলস্টেশনে বাবাকে চা বিক্রি করতে সহায়তা করতেন মোদী। এই পৌরশহরেই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজের প্রাথমিক পড়াশোনা শেষ করেন তিনি।



এর মধ্যে মাধ্যমিকে পড়ার সময় ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) সদস্য হিসেবেও কাজ করতে দেখা যায় তাকে।



মোদীর সম্প্রদায়ের রীতি অনুসারে কৈশোরে তার বিয়ে ঠিক হয়। তের বছর বয়সে যশোদাবেন চিমনলাল নামে এক মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয় এবং আঠারো বছর বয়সে তাদের বিয়ে সম্পন্নও হয়। তবে, মোদী সাধু জীবন বেছে নেওয়ায় খুব অল্প সময়ে দু’জনের মধ্যে বিচ্ছেদ ঘটে।

সাধু হিসেবে হিমালয়ের পাদদেশে যে দু’বছর মোদী সাধনায় কাটিয়েছেন সে দু’বছর সম্পর্কে অবশ্য বেশি কিছু জানা যায়নি।


দুই বছর পর স্বাভাবিক জীবনে ফিরে পুনরায় চা বিক্রির ব্যবসায় নেমে পড়েন সদ্য ‘সাধু’ হয়ে আসা মোদী। এরপর তিনি গুজরাট রাজ্যে একটি সরকারি ক্যান্টিনের কর্মচারী হিসেবে যোগ দেন। সেখানে টানা কাজ করার পর ১৯৭০ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) প্রচারক হিসেবে যোগ দেন।



নাগপুর শহরে প্রশিক্ষণের পর মোদীকে আরএসএস’র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যেই তিনি দিল্লি
বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।



অখিল ভারত বিদ্যার্থী পরিষদের দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়ে মোদী আরএসএস নেতাদের নজর কাড়েন। এরমধ্যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনামলে আরএসএস নিষিদ্ধ ঘোষিত হওয়া ও সংগঠনটির অনেক উত্থান-পতনের মধ্যে আন্ডারগ্রাউন্ডে চলে যান মোদী। ১৯৮৫ সালে তাকে বিজেপিতে পাঠায় আরএসএস। গুজরাট বিজেপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে একসময় কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোদী।


২০০১ সাল থেকে টানা তিন দফায় গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। চা বিক্রেতা থেকে সাধু হয়ে আগামী ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন সেই মোদী।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, মে ২৫, ২০১৪
- See more at: http://Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×